শিরোনাম
রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা ​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধান ক্ষেতের আগাছা পরিষ্কারে ব্যস্ত কৃষক

Coder Boss / ৭৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে ধান গাছের আগাছা অপসারনে ব্যস্ত কৃষকেরা। উপজেলার সব ধান ক্ষেতেই এমন চিত্র চোখে পড়ছে। শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানক্ষেতে জন্মানো আগাছা পরিস্কারের কাজ করছেন। আবহাওয়া এখন পর্যন্ত অনুকুলে থাকায় সবুজ ধান গাছে মাঠে মাঠে ছেয়ে গেছে।

Manual1 Ad Code

উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের কৃষক স্বপন খান ও একই এলাকার কয়েকজন শ্রমিকসহ তার ধানের জমি থেকে আগাছা পরিস্কার করছেন।

Manual8 Ad Code

কৃষক স্বপন খান বলেন, আমি এবছর ২ বিঘা জমিতে ধান চাষ করেছি, ধানগাছও বেশ ভালো হয়েছে। ধানের জমিতে ছোট ছোট আগাছা জন্মেছে সেগুলো তুলে ফেলছি। একই সাথে ধান গাছের গোড়ার মাটি একটু আলগা করে দিচ্ছি এতে ধানের গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

উপজেলা ঘোষপাড়া গ্রামের কৃষক ওমর ফারুক বলেন, প্রতিবছরই আমি ২০ বিঘা জমিতে ইরি চাষ করি এবছরও করেছি। আমার জমির ধানের গাছগুলো খুব ভালো হয়েছে কিন্ত গাছের গোড়ায় ছোট ছোট বিভিন্ন ধরনের আগাছা জন্মেছে। কয়েক দিন যাবৎ আমি কয়েকজন শ্রমিকদের সাথে নিয়ে আগাছাগুলো অপসারণ করে নিচ্ছি। উপজেলার শ্রীপুর গ্রামের কৃষক দুলাল মিয়া একই উক্তি প্রকাশ করেন।

Manual2 Ad Code

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন,উপজেলায় এবছর ১০২৭৫ (দশ হাজার দুইশত পচাত্তর) হেঃ জমিতে বোরো চাষ করেছে কৃষকেরা। এর মধ্যে হাইব্রিড জাতের ধান ১৫৯৫,উচ্চ ফলনশীল ৮৬১৪ ও স্থানীয় জাত ৬৬ হেঃ জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।

তিনি আরো বলেন, আগাছা পরিস্কারের সাথে সাথে ধান গাছের গোড়ার মাটিও নাড়াচারা হয় এতে ধান গাছ মাটি থেকে অক্সিজেন আরো সহজেই পাবে তাতে গাছ দ্রুত বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code