শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধান ক্ষেতের আগাছা পরিষ্কারে ব্যস্ত কৃষক

Coder Boss / ৮১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে ধান গাছের আগাছা অপসারনে ব্যস্ত কৃষকেরা। উপজেলার সব ধান ক্ষেতেই এমন চিত্র চোখে পড়ছে। শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানক্ষেতে জন্মানো আগাছা পরিস্কারের কাজ করছেন। আবহাওয়া এখন পর্যন্ত অনুকুলে থাকায় সবুজ ধান গাছে মাঠে মাঠে ছেয়ে গেছে।

উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের কৃষক স্বপন খান ও একই এলাকার কয়েকজন শ্রমিকসহ তার ধানের জমি থেকে আগাছা পরিস্কার করছেন।

Manual7 Ad Code

কৃষক স্বপন খান বলেন, আমি এবছর ২ বিঘা জমিতে ধান চাষ করেছি, ধানগাছও বেশ ভালো হয়েছে। ধানের জমিতে ছোট ছোট আগাছা জন্মেছে সেগুলো তুলে ফেলছি। একই সাথে ধান গাছের গোড়ার মাটি একটু আলগা করে দিচ্ছি এতে ধানের গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

উপজেলা ঘোষপাড়া গ্রামের কৃষক ওমর ফারুক বলেন, প্রতিবছরই আমি ২০ বিঘা জমিতে বোরো চাষ করি এবছরও করেছি। আমার জমির ধানের গাছগুলো খুব ভালো হয়েছে কিন্ত গাছের গোড়ায় ছোট ছোট বিভিন্ন ধরনের আগাছা জন্মেছে। কয়েক দিন যাবৎ আমি কয়েকজন শ্রমিকদের সাথে নিয়ে আগাছাগুলো অপসারণ করে নিচ্ছি। উপজেলার শ্রীপুর গ্রামের কৃষক দুলাল মিয়া একই উক্তি প্রকাশ করেন।

Manual4 Ad Code

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন,উপজেলায় এবছর ১০২৭৫ (দশ হাজার দুইশত পচাত্তর) হেঃ জমিতে বোরো চাষ করেছে কৃষকেরা। এর মধ্যে হাইব্রিড জাতের ধান ১৫৯৫,উচ্চ ফলনশীল ৮৬১৪ ও স্থানীয় জাত ৬৬ হেঃ জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, আগাছা পরিস্কারের সাথে সাথে ধান গাছের গোড়ার মাটিও নাড়াচারা হয় এতে ধান গাছ মাটি থেকে অক্সিজেন আরো সহজেই পাবে তাতে গাছ দ্রুত বাড়বে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code