শিরোনাম
হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০ জন বানারীপাড়ায় সরকারি নিয়ম উপেক্ষা করে ২টায়  মাদ্রাসা ছুটি, শিক্ষার্থীর সংকটে সোনাহার মাদ্রাসা রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে পলোবাইচ কে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১০

সিলেট নিউজ ডেস্ক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

Manual8 Ad Code

বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

Manual8 Ad Code

হবিগঞ্জের বানিয়াচংয়ে পলোবাইচ কে কেন্দ্র করে বিলের ইজারাদার ও পলোওয়ালাদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ৯ পলোওয়ালাকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।
উপজেলার ১৩ নম্বরী মন্দরী ইউনিয়নের চিতলিয়া বিলের ইজারাদার চন্দ্র কুমার দাসের লোকজন ও পলোওয়ালাদের মধ্যে পলোবাইচ কে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ টানাপোড়েন চলছিল। এরই জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার ১৪ মার্চ সকাল ১১টায় চিতলিয়া বিলের গ্রæপ ফিসারিজে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক‘শ পলোওয়ালা আগের দিন মাইকিং করে পলোবাইচ করতে যান।
খবর পেয়ে ইজারাদারের লোকজন ও পাল্টা প্রস্তুতি হিসেবে বিলের পাড়ে অবস্থান নেওয়ায় বানিয়াচং থানা পুলিশ উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।
এ ব্যাপারে বানিয়াচং পলোবাইচ সমিতির সভাপতি ইমরান মিয়া জানান, আমি নিজে ছিলাম না।যাত্রপাশা এলাকার কতিপয় লোক আমাদেরকে ভূল বুঝিয়ে ওই বিলে পলোবাইচের জন্য নিয়ে যায়। আমরা জানতাম না এই বিলটি লীজ দেওয়া হয়েছে। তবে পলোবাইচ আমাদের শত শত বছরের ঐতিহ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই গ্রাম-বাংলার এই ঐতিহ্যকে সমর্থন করেছেন।পলোওয়ালাদের উপর হামলার নিন্দা জানাই।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।বানিয়াচংয়ে পলোবাইচ কে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১০
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, সরকারের নিকট থেকে লীজ নেওয়া এই বিল একটি গ্রæপ ফিশারিজ। পলোওয়ালারা জোরপূর্বক পলোবাইচের চেষ্টা করায় প্রশাসনের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ থেকে এলাকাবাসীকে রক্ষা করা হয়েছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code