শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ত্রৈমাসিক সংকলন ‘লেখন’ এর আত্মপ্রকাশ

ঝলক দত্ত / ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:

১৯৭৬ সালে প্রতিষ্টিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রতিষ্ঠা হওয়ার ৪৭ বছর পর এবারই প্রথম সাহিত্য-সংস্কৃতি বিষয়ক কাগজ (জানুয়ারি-মার্চ) ‘লেখন’ বের হয়েছে।‘লেখন’ এর আত্মপ্রকাশ
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এমবিএ বেলাল ও গোপাল দেব চৌধুরী কনফারেন্স হলরুমে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে সংকলনের মোড়ক উন্মোচন করেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনের সঞ্চালনায় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, সাবেক সহ-সভাপতি কাওছার ইকবাল, প্রেসক্লাবের সদস্য, লেখক-কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান এবং প্রেসক্লাব সদস্য, মুক্ত বার্তা ২৪ এর প্রকাশক-সম্পাদক শাহাব উদ্দিন আহমদ

এসময় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, সদস্য মো. শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রকিব, প্রেসক্লাব সদস্য শামসুল ইসলাম শামীম, মিজানুর রহমান আলম।‘লেখন’ এর আত্মপ্রকাশ

Manual6 Ad Code

উল্লেখ্য, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনের সম্পাদনায় প্রকাশিত এ সংকলনে একাধিক গুণী লেখকের লেখা স্থান পেয়েছে। ‘বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচায় সাংবাদিক চোখ’ শীর্ষক প্রবন্ধ লিখেছেন আহমদ সিরাজ, ‘মুক্তিযুদ্ধ ও স্মৃতিচারণ’ শীর্ষক লেখাটি লিখেছেন রঞ্জন কুমার সিংহ, ‘শ্রীমঙ্গলের গণহত্যা’ বিষয়ক প্রবন্ধটি লিখেছেন বিশ্বজ্যোতি চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক ‘গল্প’ লিখেছেন জহিরুল মিঠু, ‘রক্তের দামে অর্জিত স্বাধীনতা’ বিষয়ক প্রবন্ধ লিখেছেন মো. এহসানুল হক, ‘স্বাধীন বাংলার স্বাধীনতা’ সম্পর্কিত লেখাটি লিখেছেন শাহাব উদ্দিন আহমদ, ’৭১-এর মহান স্বাধীনতার ৫২ বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রবন্ধটি লিখেছেন সৈয়দ আমিরুজ্জামান এবং ‘স্মৃতিতে সহযোদ্ধাদের নাম হাতড়ে বেড়ান অতালিকাভুক্ত মুক্তিযোদ্ধা আতাউর’ শীর্ষক ফিচারটি লিখেছেন বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন।

Manual2 Ad Code

এছাড়াও কবিতা এবং ছড়া লিখেছেন যথাক্রমে আকমল হোসেন নিপু, সৌমিত্র দেব, আবদুল হামিদ মাহবুব, সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, অবিনাশ আচার্য, চন্দনকৃষ্ণ পাল, সজল দাশ এবং এম. মুসলিম চৌধুরী।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code