শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোয়াইনঘাটে যুবকের হাতে গৃহবধূ খুন

সিলেট নিউজ ডেস্ক / ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি-

Manual8 Ad Code

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে প্রতিবেশী যুবকের দায়ের গৃহবধূর মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার উত্তর প্রতাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত প্রতাপুর গ্রামের হাসান মিয়ার স্ত্রী আয়েশা সিদ্দিকা জুলি ওরফে জরিনা (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্র গেছে , বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জরিনা তার মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী বাড়ীর বাসিন্দা নোয়াব আলীর ছেলে সিদ্দিকুর রহমানের (২২) বসতঘরের পিছন দিয়ে স্থানীয় মাদ্রাসায় যাচ্ছিলেন। এসময় সিদ্দিকুর রহমানের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সিদ্দিকুর রহমান তার বসতঘর থেকে দা নিয়ে এসে জরিনাকে এলোপাতাড়ি কুপাতে থাকেন।

Manual4 Ad Code

এসময় জরিনার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে গুরুতর আহত জরিনাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরিনার শারীরিক অবস্থা গুরুতর হলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ওসমানী হাসপাতালে নেয়ার পর বেলা সাড়ে ১১ টার দিকে জরিনা মৃত্যুর কোলে ঢলে পড়েন। ময়না তদন্তের জন্য জরিনার লাশ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Manual2 Ad Code

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code