শিরোনাম
সিলেট-জগন্নাথপুর সড়কের মিরপুরে ঝুঁকিপূর্ণ ব্রীজ: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে বিএনপির সমাবেশে সরফরাজ সরফুর কড়া হুঁশিয়ারি জগন্নাথপুরে যুবলীগ নেতা সাজ্জাদ খান আটক ছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা,তদন্তে সিআইডি জগন্নাথপুরে ১১ দিন ধরে বন্ধ প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের দুধ ও বিস্কুট সরবরাহ ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে মাদ্রাসা ছাত্রীদের ইভটিজিং প্রতিবাদ করায় ২ ছাত্রকে মারধর প্রতিবাদ মিছিল ও এলাকায় ক্ষোভ

মো:মামুন মুনশী / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

Manual1 Ad Code

মামুন মুন্সি, দোয়ারাবাজার:

Manual1 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় রাশেল আহমেদ ও ইয়াছিন আহমেদ নামের দুই মাদ্রাসা ছাত্রকে দিনদুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পথে বেদম মারপিট ও হামলার ঘটনা ঘটেছে। ওই দুই ছাত্র উপজেলার চামতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ে।https://m.facebook.com/story.php?story_fbid=pfbid023cwZUE5kxHs7y6djdZPCQPEnR6936oPegJtVecofff5KgH3pNzLtZ7t1bad2iznUl&id=100064278633912&mibextid=ZbWKwL

Manual4 Ad Code

এ ঘটনায় রবিবার (৫ নভেম্বর ) দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

জানা গেছে, স্থানীয় মামুন মিয়া,জীবন মিয়া ও জুবায়ের আহমেদসহ বেশকিছু বখাটে দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অশোভন আচারণ, অকারণে মুঠোফোনে ছবি তোলা, পথরোধ করা, বাড়িতে যাওয়ার পথে বাধাসহ নানাভাবে বিরক্ত করে আসছিলেন।

Manual4 Ad Code

এতে চরম বিরক্ত হয়ে ওই মাদ্রাসার শিক্ষার্থী রাশেল আহমেদ ও ইয়াছিন আহমেদসহ বেশ কয়েকজন এর প্রতিবাদ করে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২ নভেম্বর)মাদ্রাসা ছুটির পরে বাড়িতে যাওয়ার পথে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাংলাবাজার -চকবাজার রাস্তার জামাল পয়েন্টের নিকটে পৌছামাত্র
রাশেল আহমেদ ও ইয়াছিন আহমেদকে পিছন থেকে বখাটে মামুন মিয়া,জীবন মিয়া ও জুবায়ের আহমেদ মারধর করে ফেলে যায় চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে অভিভাবকদের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী ম্যাডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় ইউপি সদস্য আহসান হাবিব বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যদি বখাটেরা মারধর করার সাহস পায় তাহলে আমাদের সন্তানরা মাদ্রাসা গামী হবে কীভাবে?

চামতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হক বলেন, বখাটেরা ক্লাস শুরু হওয়ার একঘণ্টা আগে মাদ্রাসার মাঠের পাশে, পুকুর ঘাট, গোলচক্কর ও দোকানপাটসহ আশপাশে অযথা আশালীল পোশাক পরে ঘোরাফেরা করে। মাদ্রাসা ছাত্রীদের ইভটিজিং করে।বিষয়টি তাদের অভিভাবকদের আমরা বেশ কয়েকবার জানিয়েছি, কিন্তু কোন ফল হয়নি।ইভটিজিংয়ের প্রতিবাদ করার মাদ্রাসা ছাত্রদের মারধর করেন আমরা সুষ্ঠু বিচার দাবী করছি। আমরা এই ইভটিজারদের দৃষ্টান্তমূলক বিচার চাই। কারণ একটির বিচার হলে, আরেকটি মাথা ছাড়া দেওয়ার সাহস পাবে না

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন,বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো: মামুন
দোয়ারাবাজার, সুনামগঞ্জ।
মোবা: 01889458207


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code