শিরোনাম
বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

রিপন মিয়া / ৪২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন।

Manual1 Ad Code

সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে না-এমন আশঙ্কার কথা প্রকাশ করে তিনি তার ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।

Manual6 Ad Code

শনিবার বিকেল চারটায় মুঠোফোনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে আহমেদ রিয়াজ উদ্দিন বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগও নেই। ভোটের পরিবেশ এতদিন ভালো ছিল। মন্ত্রী মহোদয় (আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন) বক্তব্য দিয়েছেন আপনারা ভোটকেন্দ্রে এসে যাকে ইচ্ছা ভোট দিন। উপজেলা চেয়ারম্যানও সেইম বক্তব্য দিয়েছেন।’
তিনি বলেন, ‘গতরাতে মন্ত্রী মহোদয় (আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন) প্রত্যেক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারিকে ডেকে বলেছেন যার যার সেন্টারে পাশ করিয়ে দিতে হবে। এই তথ্যও আমার কাছে আছে। হঠাত করে তারা প্ল্যান পাল্টিয়েছে। তাহলে আমি কেন পাল্টাব না? ভোটের দিন দুপুরে কাঁদার চেয়ে, আগের দিন সরে যাওয়া ভালো।’

কারও পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি। বরং মন্ত্রী (আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন) ও তার পরিবারের এত সমালোচনা করেছি, কিন্তু বিন্দু পরিমাণ আমাকে কোনোধরনের কাউন্টার দেওয়া হয়নি। এমনকি প্রশাসনের ওপর আমার কোনো ধরনের অভিযোগ নেই। বড়লেখা-জুড়ী উপজেলার পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা সবসময় আমার সাথে যোগাযোগ করেছেন, সর্বাত্মাক সহযোগিতা করেছেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার-সবাই যোগাযোগ করেছেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code