শিরোনাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহবান —ওসি তাজুল ইসলাম (পিপিএম)

Coder Boss / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

জৈন্তাপুরের মানুষের নিরাপত্তা সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী নিষ্টার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে

মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহবান

Manual1 Ad Code

জানিয়েছেন—ওসি তাজুল ইসলাম (পিপিএম)

Manual2 Ad Code

 

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলার মানুষের নিরাপত্তা সহ সীমান্ত জনপদ এই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী নিষ্টার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছে।

Manual6 Ad Code

স্থানীয় সাংবাদিক সহ সচেতন নাগরিকদের প্রতি মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পুলিশ বাহিনী-কে সহযোগিতার আহবান জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) ।

Manual2 Ad Code

১০ ফেব্রুয়ারি শনিবার রাতে জৈন্তাপুর প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আয়োজিত উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত বিষয়ক এক প্রেস-ব্রিফিং তিনি এসব কথা বলেন। তিনি জানান, জৈন্তাপুর মডেল থানার পুলিশ ফোর্স, টিম সম্মিলিত ভাবে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাণপন চেষ্টা এবং সীমান্তে চোরাচালান বিরোধী চলমান অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা চোরাই পন্য নিয়মিত।আটক করা হচ্ছে। সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্রেস-ব্রিফিং কালে জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর শাহীদ মিয়া,পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী, এসআই মহিবুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং-য়ে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সহ-সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে, অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ, সদস্য সালমান শাহ, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, দৈনিক দিনরাত পত্রিকার প্রতিনিধি সোহেল আহমদ, দৈনিক আলোকিত সিলেটের ফটোগ্রাফার হোসেন আহমদ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতৃবৃন্দ সম্প্রতি উপজেলায় আলোচিত প্রবাসী’র গরু চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও চুরি হওয়া গরু উদ্বার সহ সীমান্তে চোরাচালান বিরোধী এবং মাদক নিয়ন্ত্রনে পুলিশের অভিযান জোরধার করার আহবান জানান।

সড়ক দুঘটনায় ৪ জন তরুন ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় জৈন্তাপুর হাসপাতালে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) সহ টিম জৈন্তাপুর থানা পুলিশ ফোর্স-কে ধন্যবাদ জানানো হয় । মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যে কোন ঘটনার বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ পরিবেশন করতে সাংবাদিক নেতারা সহকর্মীদের প্রতি আহবান জানান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে জৈন্তাপুরের অতীত-ঐতিহ্য আত্মমর্যাদা ও সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। ভারতীয় তীর-জুয়া খেলা বন্ধ, মাদক নিয়ন্ত্রনে পুলিশের টহল জোরদার করতে এবং সরকারি জায়গা থেকে গভীর গর্ত করে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। সিলেট তামাবিল সড়কের হরিপুর, দরবস্ত চিকনাগুল, রাংপানি বাংলা বাজার সহ উপজেলা সদরের বাস-স্টেশন এলাকায় যানজট নিরসনে ব্যাটারী চালিত টমটম ও সিএনজি গাড়ির নিয়ন্ত্রণ এবং দরবস্ত বাজার সহ উপজেলা সদরের কয়েক’টি চিহৃিত স্থানে নিয়মিত মাদক বিরোধী অভিযান করতে পুলিশের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code