শিরোনাম
গোয়াইনঘাটে এতিম ও বিধবার জমি জবরদখল জ্যেষ্ঠ নেতার প্রতি অনুরোধ: আকিকুর রহমান তালুকদার বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২ রাজনীতি, সমাজ এবং চিন্তাচর্চার এতটাই অধঃপতন হয়েছে। চলছে মন্দের চর্চা, কারো প্রশংসা করছি না একটি নিখোঁজ সংবাদ হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী প্রচণ্ড তাপদাহ ও গরমে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজারে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে ‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যাকবলিত প্রায় সাড়ে ১২ লাখ মানুষ

Satyajit Das / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

দেশের উজানে ভারতের মেঘালয় ও আসামে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হওয়ায় এ অঞ্চলের নদীগুলোর পানি উজানে কিছুটা কমেছে। তবে ভাটির দিকে নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে আরও বিস্তীর্ণ এলাকা।

Manual4 Ad Code

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে,আজ সকাল ৯টায় সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট উপজেলায় বিপৎসীমার ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকাল সন্ধ্যায় ১২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

একই নদীর পানি সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিপৎসীমার ১৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে,যা গতকাল সন্ধ্যায় ১৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

Manual3 Ad Code

তবে,সুরমা নদীর পানি উজানে কিছুটা কমলেও এখনো সিলেট নগর, সুনামগঞ্জ শহর ও সুনামগঞ্জের দিরাইয়ের বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার,৪০ সেন্টিমিটার ও ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Manual7 Ad Code

এ ছাড়াও কুশিয়ারা নদী সিলেটের জকিগঞ্জের অমলশীদে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ৯২ সেন্টিমিটার, শেরপুরে ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোয়াইন নদী গোয়াইনঘাটে বিপদসীমার নয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ শহরে গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সময়ে তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ে ৭৮ মিলিমিটার, ছাতকে ৮৪ মিলিমিটার ও দিরাইয়ে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বন্যাকবলিত হয়েছেন প্রায় সাড়ে ১২ লাখ মানুষ। তাদের মধ্যে আশ্রয়কেন্দ্রে আছেন প্রায় ৩০ হাজার মানুষ।

এর মধ্যে সুনামগঞ্জে পানিবন্দি পাঁচ লাখ ৬০ হাজার মানুষ ও আশ্রয়কেন্দ্রে উঠেছেন ১২ হাজার ৫০০ জন।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের সই করা সতর্কবাণীতে সিলেট বিভাগে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। একইসঙ্গে এ অঞ্চলে ভূমিধ্বসের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন,’উজানে কম বৃষ্টি হওয়ায় সুরমা নদীর পানি কিছুটা কমেছে। শহরের বেশিরভাগ অংশ প্লাবিত ছিল,যা থেকে আজ সকালে পানি নেমেছে। তবে যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে, তাই আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

Manual8 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code