শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খুলনার দীঘলিয়া থানার চাঞ্চল্যকর ইউপি সদস্য সৈয়দ ফারুক আলী হত্যা মামলার ৩ আসামিকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২

সিলেট নিউজ ডেস্ক / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

নূর হোসাইন :

Manual4 Ad Code

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। খুলনার দীঘলিয়া থানার চাঞ্চল্যকর ইউপি সদস্য সৈয়দ ফারুক আলী হত্যা মামলার এজাহারনামীয় ০৩ আসামি ১) দ্বীন ইসলাম সরদার(৬০), পিতা- মৃত জালাল সরদার, থানা-তেরখাদা, জেলা- খুলনা, ২) মিলটন শেখ(৩২), পিতা- হারুন শেখ, থানা-তেরখাদা, জেলা-খুলনা, ৩) আলামিন শেখ(২৫), পিতা- রবিউল শেখ, থানা- তেরখাদা, জেলা- খুলনা’কে গত ২৭/১০/২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ১০.৩০ ঘটিকায় রাজধানী মোহাম্মদপুর থানা ও কাফরুল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ০৫/০৯/২০২৪ ইং তারিখ বিকাল অনুমানিক ০৫:১৫ ঘটিকার সময় ইউপি সদস্য সৈয়দ ফারুক আলী নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলে দিঘলিয়া থানাধীন কোলা বাজারস্থ একটি দোকানের সামনে পৌঁছালে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জন আসামি পূর্ব শত্রæতা ও রাজনৈতিক বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমকে চারদিক থেকে ঘিরে ধরে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় ভিকটিম ফারুককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎস্যক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে। উক্ত ঘটনার পর গত ০৯/০৯/২০২৪ ইং তারিখে ভিকটিমের পিতা বাদী হয়ে দীঘলিয়া থানায় একটি মামলা (মামলা নং-০৬ তারিখঃ ০৯/০৯/২০২৪ইং ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) দায়ের করেন। বর্ণিত মামলায় জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্তে দীঘলিয়া থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৭/১০/২০২৪ ইং আনুমানিক রাত ১০.৩০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর ও কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলার দীঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটি জানালেন শিহাব করিম
সিনিঃ সহকারী পুলিশ সুপার সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া)

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code