শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে প্রাণী সম্পদ কার্যালয়ের মাঠ কর্মী কর্তৃক প্রশিক্ষণ নেয়া ২৫ নারীর সাড়ে ৫ লক্ষ টাকা আত্মসাৎ

সিলেট নিউজ ডেস্ক / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual3 Ad Code

ছাতকে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক নারী সদস্যদের ভেড়াপালন ও গৃহ নির্মাণের টাকা আত্মসাৎ করায় আত্মসাৎকারী দিলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারীরা। মঙ্গলবার ৫ নভেম্বর ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: গোলাম মোস্তফা মুন্না বরাবরে এবং ছাতক সেনা ক্যাম্পে দিলোয়ার হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তারা ।

দিলোয়ার হোসেন উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের হাজী নুরুল ইসলামের পুত্র এবং উপজেলা প্রানী সম্পদ কার্যালয়-ভেটেরিনারি হাসপাতালের মাঠ কর্মী।

অভিযোগ সুত্রে জানাগেছে,ছাতকে ভেড়া পালন করে স্বাবলম্বী হতে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের একটি প্রকল্পের অধীনে সমিতির মাধ্যমে ভেড়া পালনের প্রশিক্ষণ গ্রহণ করেন উত্তর খুরমা ইউনিয়নের চলিতারবাক,রুক্কা,ঘাটপার ও গদারমহল গ্রামের ২৫ নারী। দেড় বছর আগে প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে সরকারি ২৫ হাজার টাকা করে দেয়া হয় ভেড়ার ঘর নির্মাণের জন্য। এ সমুদয় টাকা উত্তোলন করে অফিসের মাঠ কর্মী দিলোয়ার হোসেন। কিন্তু সে ৫ সদদ্যকে অপ্রয়োজনীয় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ৫টি ঘর তৈরী করে দিয়ে সরকারি বরাদ্ধের প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।

এ সমিতির ২৫ নারী সদস্যের মধ্যে ৩ জন নারীই তার ভাবী এবং ২ জন তার চাচতো ভাইয়ের স্ত্রী। এরমধ্যে
ক্যাশিয়ার ও নিয়োগ দিয়েছে তার বড় ভাইয়ের স্ত্রীকে।

Manual4 Ad Code

এদিকে ভুক্তভোগী নারীরা দেড়বছর ঘুরতে ঘুরতে কোন
সুরাহা না পেয়ে তার বিরুদ্ধে টাকা উদ্ধারের জন্য সেনা
ক্যাম্প ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পৃথক
অভিযোগ দিয়েছেন। অভিযোগে প্রতিমাসে ওইসব নারীদের কাছ থেকে সঞ্চয় হিসেবে ১০০ টাকা করে
নিয়েও সব টাকা আত্মসাৎ করেছে বলে তারা উল্লেখ
করেছেন।

Manual4 Ad Code

মঙ্গলবার দিলোয়ার হোসেনের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ দিয়েছেন সেলিনা,সালমা, রাহেনা,শান্তি, আয়েশা, সানিজা,সফিকা সহ ভুক্তভোগী নারীরা। তারা আবেদনে তাদের আত্মসাৎ কৃত টাকা উদ্ধার সহ তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code