শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মধুপুরে গারো আদিবাসীদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত 

সিলেট নিউজ ডেস্ক : / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

Manual5 Ad Code

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

Manual4 Ad Code

টাঙ্গাইলের মধুপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গারো আদিবাসীদের  ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ওয়ানগালা।

মধুপুরের জলছত্র ও পীরগাছা মিশনে খ্রীস্ট রাজার পর্ব ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়, গারো আদিবাসীদের ঐতিহ্যগত সংস্কৃতি সংরক্ষণ চর্চা ও অতীত ইতিহাসকে ধরে রাখার জন্য  প্রতি বছর জাঁকজমক পূর্ণ ভাবে এই ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়। কারিতাস আলোক-৩ প্রকল্প মধুপুর উপজেলা ময়মনসিংহ অঞ্চল এর সহায়তায় রবিবার দিনব্যাপী নানাভাবে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে পীরগাছা মিশনে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মগুরু মহামান্য কার্ডিনাল রেভা: প্যাট্রিক ডি রোজারিও মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া।  অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন পীরগাছা ধর্মপল্লীর পাল পুরোহিত রেভা ফাদার এপলো রোজারিও সিএসসি,। প্রথম পর্বে  শুরুতে থক্কা, মিসা উৎস্বর্গ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে সারাদিন ব্যাপী ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়।মধুপুরে গারো আদিবাসীদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত 

Manual2 Ad Code

মধুপুর বনাঞ্চলের গারোদের সর্ববৃহৎ সামাজিক অনুষ্ঠান এই ওয়ানগালার আয়োজনে দেশি-বিদেশি অতিথি ছাড়াও ধর্ম-বর্ণ নির্বশেষে হাজার হাজার লোক সমাগম হয়।

Manual8 Ad Code

আদিকাল থেকেই গারোদের বিশ্বাস, মানুষের জীবন ও জীবিকার জন্য প্রাকৃতিক যা কিছু সম্পদ সবই দেবতাদের সৃষ্টি এবং দান। দেবতা তাতারা পৃথিবী এবং সালজং পার্থিব ফসলাদি সৃষ্টি করেছেন। সুষিমি দেবতা রোগ নিরাময়কারী ও ঐশ্বর্য দানকারী। তাই এসব দেবতার দান করা সম্পদ ও ফসলাদি ব্যবহার করার আগে প্রকৃতি ঘনিষ্ঠ গারোরা তাদের উৎপাদিত ফসলাদি সুষিমি,সালজংসহ অন্য দেবতাদের উৎসর্গ করে। দেবতাদের উৎসর্গ করা ছাড়া গারোরা ফসল ব্যবহার করে না। ফসল উৎসর্গের এই আনুষ্ঠানিকতাকেই গারো ভাষায় ‘ওয়ানগালা’ বলা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code