শিরোনাম
রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলায় বারবার টার্গেট করা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে গড়া ত্যাগী নেতাকর্মীদের! “আমরা জাতে সবাই বাঙালি এক‍ মতে কিন্তু কাঙালী “ MR Campaign: শ্রীমঙ্গলে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় যুবক অসুস্থঃ ক্ষতিপূরণ চাওয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ মানিকগঞ্জে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩ ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের মধ্য উন্নত খাবার প্রদান Fun Event-2026 উদযাপন, বিশ্বম্ভরপুরে বৈশাখী আনন্দে মুখর তরুণ সমাজ নববর্ষ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরন

সিলেট নিউজ ডেস্ক : / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

Manual1 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার ইসলামীক সোসাইটি পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ মোস্তফা একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ৩১ডিসেম্বর মঙ্গলবার, সকাল ১০ঃ৩০ মিনিটে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরন।।

Manual6 Ad Code

একাডেমির প্রিন্সিপাল মু. ইয়ামীর আলীর সভাপতিত্বে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড.অধ্যক্ষ আবু ইউসুফ মো: শেরউজ্জামান, অধ্যক্ষ মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ সাবেক অধ্যক্ষ মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র আইনজীবি ও সাংবাদিক মুজিবুর রহমান মুজিব এডভোকেট, মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজের প্রিন্সিপাল প্রফেসর মামুনুর রশীদ, মৌলভীবাজার ইসলামীক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, শাহ আব্দুল ওয়াদুদ মৌলভীবাজার সরকারী কলেজ, ফয়েজ আহমদ সাবেক সাবেক ভাইস প্রিন্সিপাল মৌলভীবাজার সরকারী কলেজ।মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরন।।

Manual1 Ad Code

বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী শিক্ষক ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আলাউদ্দিন শাহ, বিশিষ্ট ছড়াকার আবদাল মাহবুব কোরেশী, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব দেওয়ান পারওয়াজ আহমদ চৌধুরী, মাসিক সুরজাহান সম্পাদক শাহ মোহাম্মদ মাসুক ও অভিভাবক তাসলিমা বেগম প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন কবি সুফি চৌধুরী
ইসলামী সঙ্গীত পরিবেশন করে সামিউল আলিম শাহী, তানিশা জান্নাত, আহসান ইব্রাহীম জিদান, হালিমাতুস সাদিয়া সায়মা,সিরাজাম মুনিরা ও ইউসুফ ইব্রাহিম জিয়াদ প্রমুখ । অর্থসহ সূরাতুল ফাতেহা তেলাওয়াত করেন মোঃ আব্দুল হাদী আমিন।
প্রতিষ্ঠানে সর্বোচ্চ উপস্থিতি ক্রেস্ট, বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার,প্রতি ক্লাসে এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরষ্কার ও শ্রেষ্ঠ শিক্ষক ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমন। বৎসরের শেষ দিবসে মনোমুগ্ধকর পুরো অনুষ্ঠানটি বরেণ্য শিক্ষাবিদদের মিলন মেলায় পরিণত হয়।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code