শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী মোঃ ইসহাক দুলালের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সিলেট নিউজ ডেস্ক : / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

মোঃ মাহাবুব আলম:

বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী মোঃ ইসহাক দুলালের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মো: ইসহাক দুলাল একজন সমাজসেবক এবং ব্যবসায়ী। উনি একজন সৎ এবং নিরীহ মানুষ। উনাকে মিথ্যা আওয়ামী লীগ এর নেতা বানিয়ে মিথ্যা সাজানো মামলা দায়ের করা হয়েছে। উনি কোন রাজনৈতিক দলের সাথে কখনোই জড়িত ছিলেন না। উনি কখনো কোন মানুষের ক্ষতি করেননি। তাকে সবাই পরোপকারী মানুষ হিসেবেই চিনেন।

মো: ইসহাক দুলাল চান্দিশ করা দোতলা মসজিদের সভাপতি এবং চাঁন্দিশ করা তালিমুল কুরআন মাদ্রাসার সভাপতি এবং মাদ্রাসায় হোসাইনিয়া দারুল উলুম চৌদ্দগ্রাম মাদ্রাসার সহ-সভাপতি ও আজীবন দাতা সদস্য। উনি গত ১৬ই সেপ্টেম্বর ২০২৪ এর বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমে প্রতিনিধিত্ব করেন। উনার মাধ্যমে ৩৫০ বস্তা চাল বিতরণ করা হয়। তিনি চাঁন্দিশ করা দোতলা জামে মসজিদে ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে কোমলমতি শিশুদের জামাতে নামাজ পড়ার উৎসাহে ৫ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করার জন্য ৪০ টি সাইকেল প্রদান করেন।

Manual7 Ad Code

মো: ইসহাক দুলাল ঢাকা যানজট নিরসন কমিটির সভাপতি। গত ৫ অক্টোবর ২০২৪ এ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যানজট নিরসনে ১১ টি প্রস্তাব উপস্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। গত ১৪ই অক্টোবর ২০২৪ তারিখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব জনাব সাব্বির আহমেদ কে যানজট বিষয়ে সাক্ষাতের জন্য ইমেইলের মাধ্যমে বার্তা প্রেরণ করেন। উনার যানজট নিরসনের এই ১১ দফা প্রস্তাব সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করে।

Manual2 Ad Code

গত ২২ শে ডিসেম্বর ২০২৪ তারিখে শাহজাদপুর থানায় মামলা নম্বর ১১(১০)২৪, দিয়ে মিথ্যা মামলা দায়ের করে উনাকে বাসা থেকে গ্রেফতার করা হয় কিন্তু এজাহারে লেখা মিন্টু রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। যার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। উনাকে কুমিল্লা চৌদ্দগ্রাম ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু উনি আদৌ কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। উনার জন্য চৌদ্দগ্রাম বিএনপির পৌরসভার সদস্য সচিব এই মর্মে প্রত্যয়ন পত্র দিয়েছে যে উনি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। উনার জন্য মাদ্রাসায় হোসাইনিয়া দারুল উলুম মাদ্রাসা চৌদ্দগ্রাম থেকে একটি প্রত্যয়ন পত্র দিয়েছেন যে উনি একজন অরাজনৈতিক, সৎ, দক্ষ ও সমাজসেবক হিসেবে সর্বজন পরিচিত।

উনি জেলে থাকাতে মাদ্রাসার এতিম বাচ্চাদের দৈনন্দিন খরচ পূরণে কর্তৃপক্ষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে।

Manual8 Ad Code

এই মামলার সাজানো বাদী প্রতিনিয়ত আমাদের সাথে মামলার বাণিজ্যের জন্য যোগাযোগ করতে থাকে এবং আমাদেরকে প্রতিদিন থানাতে আসতে বাধ্য করে। বাদী আমাদের কাছে গ্রেফতার হওয়ার দিন থেকে টাকা দাবি করে আসছে। যা ১০ লাখ থেকে শুরু করে তিন লাখ টাকায় ধার্য হয়। যার অডিও রেকর্ডিং আমাদের কাছে আছে। বাদীর মানসিক নির্যাতনে এবং প্রিয় অভিভাবকের কথা চিন্তা করে আমরা তাকে ৫০ হাজার টাকা দিতে বাধ্য হই। যার ভিডিও প্রমাণ আমাদের কাছে রয়েছে।

এই মামলার জন্য আমরা অফিসার ইনচার্জ এর সাথে বারবার দেখা করি। কিন্তু উনি আমাদেরকে কোন সহযোগিতা না করে মোঃ ইসহাক দুলালকে আওয়ামী লীগ প্রমাণের ব্যস্ত হয়ে পড়ে। আমরা এজন্য ঢাকা মেট্রোপলিটনের কমিশনারের সাথে দেখা করি। এবং উনার লিখিত সুপারিশ অফিসার ইনচার্জ কে বুঝিয়ে দেই। অফিসার ইনচার্জ তাতেও সহযোগিতার হাত না বাড়িয়ে নানা তালবাহানা শুরু করে।

বিগত ১৭ জুলাই থেকে আমাদের পরিবারের সকল সদস্য ফ্যাসিবাদ সরকারের বিপক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে। উনার পরিবারে শিশু সদস্য রাও আন্দোলন কর্মসূচিতে ফ্যাসিবাদ সরকারের বিপক্ষে মুখ্য ভূমিকা পালন করে। প্রমান আমাদের কাছে রয়েছে। কিন্তু ফ্যাসিবাদ সরকারের পতনের পরেও ফ্যাসিবাদের দোসরদের মাধ্যমে মামলার সম্মুখীন হয়ে আজ আমরা আদালতের দ্বারে দ্বারে ঘুরছি।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code