শিরোনাম
সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের তরুণ সাংবাদিক রনি মিয়া

সিলেট নিউজ ডেস্ক : / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃক আয়োজিত ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকার রমানাস্থ্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জমকালো আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শের -এ -বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. এম এ সাত্তার।

Manual1 Ad Code

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জগন্নাথপুরের তরুণ সাংবাদিক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির উপ জনসংযোগ ও কর্মসংস্হান সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি’র স্টাফ রিপোর্টার এবং এম এস টিভি ইউকে’র অনলাইন সম্পাদক রনি মিয়া কে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

সমগ্র বাংলাদেশ থেকে আসা সংগঠনের শত শত সাংবাদিকদের উপস্থিতিতে মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা, সাংবাদিকদের বিপদের মুহূর্তে পাশে থাকা, মানবাধিকার বাস্তবায়ন, শিক্ষা ক্ষেত্র, সাংগঠনিক দক্ষতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নির্বাচিত সাংবাদিকদের ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪” প্রদান করা হয়।

সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে সারাদেশের সাংবাদিকদের এবং তাদের পরিবার সহ মানবসেবায় বিশেষ অবদান রাখা রক্তযোদ্ধাদের ইন্টার সিটি ব্লাড ডোনেশন ও খুলনা ব্লাড ফাইটার্স কে সম্মাননা জানানো হয়। গণমাধ্যম, শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বহু গুনে গুণান্বিত ব্যাক্তিত্ব শের -এ -বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ কে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, বাংলাদেশের মফস্বলের সাংবাদিকদের উপর হামলা-মিথ্যা মামলা, হুমকি, সাংবাদিকদের এবং তাদের পরিবারের চিকিৎসা, রক্তের প্রয়োজন, বিপদের মুহূর্তে পাশে থাকা, বন্যাসহ দেশের প্রাকৃতিক দূর্যোগে এই সংগঠন নিবেদিত হয়ে কাজ করছে ।

সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় বিগত ৪টি বছর আমি এবং আমাদের সংগঠনের সহযোদ্ধারা রাত-দিন নিরলস ভাবে কঠোর পরিশ্রম করে চলেছি। সারাদেশে এমন বহু কর্মসূচী সফলভাবে সম্পন্নও হয়েছে। আজ সেইসব পরিশ্রম আর অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান ও শত শত সাংবাদিকদের মিলনমেলায় এই অনুষ্ঠানটি সফল হয়েছে।কার্যনির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কমিটি, বিভাগ-জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিকদের উপস্থিতিতে মিলনমেলার নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code