ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর উত্তর পাড়া আল-জান্নাহ জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফিজ ক্বারী আবুল হোসেনের সৌদি আরব গমন উপলক্ষে মসজিদ কমিটির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২ মে শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ভিতরে
মাওলানা ফয়জুল ইসলাম আকদ্দুস এর পরিচালনায় এবং মজমদর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ আশিকুর রহমান, সহকারী অধ্যাপক সৈয়দপুর শামছিয়া ফাজিল মাদ্রাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ ফয়জুল ইসলাম আকদ্দুস, সহকারী শিক্ষক নরসিংপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদ্রাসা। মাওঃ আক্তার হুসেন, সুপার নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসা।
আরও উপস্থিত ছিলেন, মাওঃ আমিনুর রহমান লতিফী, ইমাম ও খতিব নাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মাওঃ আমির উদ্দিন বর্তমান ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। জনাব মোঃ তেরাব আলী মুতাওয়াল্লী অত্র জামে মসজিদ, জনাব জুয়েল আহমদ, সদস্য সচিব গনঅধিকার পরিষদ দোয়ারা বাজার উপজেলা। ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক মেহেদি হাসান। সাংবাদিক সুমন আহমদ, মসজিদ কমিটির সিরাজ আহমদ, মোঃ সিতাব আলী, মোঃ লেখন্দর আলী, মোঃ সালেহ আহমদ, মোঃ আফরোজ আলী, মোঃ হেকিম মিয়া, মোঃ রফিক মিয়া প্রমুখ।