শিরোনাম
সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বজ্রধ্বনিতে স্ট্রোকে প্রাণ গেল চিনু তাঁতি’র

Bappy Deb / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

Manual1 Ad Code

বাপ্পি দেব (বিশেষ প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে স্ট্রোক করে চিনু তাঁতি (৪৮) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

 

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ মে) বিকেল আনুমানিক ৩টায় উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া চা বাগান এলাকায়।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,বৃষ্টির আগে চিনু তাঁতি পাহাড়ে কাঠ ও লাকড়ি সংগ্রহে গিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ প্রবল ঝড়, মেঘের গর্জন ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের তীব্র শব্দ শুনে তিনি জ্ঞান হারান এবং সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চা বাগান হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশিষ দেব রাখু জানান,হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে নিশ্চিত করেছেন যে,চিনু তাঁতি বজ্রপাতের সরাসরি আঘাতে নয়,বরং বজ্রপাতের বিকট শব্দে মানসিক ধাক্কা ও স্ট্রোকে মারা গেছেন।

 

Manual3 Ad Code

স্থানীয়রা আরও জানান,মৃত ব্যক্তির শরীরে বজ্রাঘাতের দৃশ্যমান কোনও চিহ্ন ছিল না,তবে তার বুকের ওপর কাঠ ও লাকড়ি পড়ে ছিল।

Manual8 Ad Code

চিনু তাঁতির মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট নিউজ/এসডি.

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code