শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক ​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক : / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

Manual7 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজনে দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা।
শুক্রবার (২৩ মে) শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালায় কিশোর ও সাধারণ এই দুই বিভাগে বিভক্ত করে প্রায় ৬০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Manual6 Ad Code

ঢাকা থেকে আগত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এ টি এম জাহাঙ্গীর ও শিমু দে শিক্ষার্থীদের তাল-লয়, আবেগ এবং সঠিক ভাব প্রকাশের ওপর নিবিড় প্রশিক্ষণ দেন। তাঁদের অভিজ্ঞতায় শিক্ষার্থীরা রবীন্দ্রসঙ্গীতের গভীরতা অনুধাবনে নতুন দিকনির্দেশনা পান।
শ্রীমঙ্গলের রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের আহ্বায়ক কমিটির সকল সদস্য, রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং বিভিন্ন সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের গুরুগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

কর্মশালাটি পরিচালনায় ছিলেন পরিষদের আহ্বায়ক তমাল চক্রবর্তী। তাঁর সঙ্গে সহযোগিতায় ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য দীপ্তা চৌধুরী, জলি পাল, দেবাশীষ চৌধুরী রাজা ও বর্ণা নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রঅনুরাগী অধ্যাপক কল্যাণ দত্ত।

এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধ অনুশীলন, প্রাঞ্জল পরিবেশনা এবং সংগীত শিক্ষার বিস্তার ঘটানো। স্থানীয় সংগীতপ্রেমীদের মতে, এ আয়োজন শ্রীমঙ্গলের রবীন্দ্রসঙ্গীত চর্চাকে নতুন মাত্রা দিয়েছে। ভবিষ্যতে এমন কর্মশালা আরও নিয়মিতভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা, যাতে নতুন প্রজন্ম এই ঐতিহ্যবাহী সংগীতের প্রতি আগ্রহী হয়ে ওঠে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code