শিরোনাম
রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা ​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাইলস্টোন ট্রাজেডি  ইউসেপের উদ্যোগে রক্তদান কর্মসূচি 

Coder Boss / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

Manual6 Ad Code

নূর হোসাইন :

Manual1 Ad Code

ভয়াবহ মাইলস্টোন ট্রাজেডির পর বেঁচে থাকা শিশুদের চিকিৎসার জন্য গত ২২ জুলাই ২০২৫ ইং (মঙ্গলবার) ইউসেপ বাংলাদেশ এর উদ্যোগে ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় ইউসেপ প্রধান কার্যালয়ে রক্তদান কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: সৈয়দা মাসুমা রহমান। তিনি বলেন থ্যালাসেমিয়া ফাউন্ডেশন নিরলস ভাবে থ্যালাসেমিয়া রোগীদের  চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। মাইলস্টোন ট্রাজেডির কারণে ইউসেপ বাংলাদেশ সহযোগিতা চাওয়া মাত্রই আমার কর্মী বাহিনী সহ হাজির হয়েছি। রক্তদান একটি মহৎ উদ্যোগ। যুবাদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমার দানকৃত এক ব্যাগ রক্ত একটি শিশুর প্রাণ রক্ষা করবে। কর্মসূচির উদ্বোধন করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. মো: আবদুল করিম। তিনি ভয়াবহ এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। যেসব শিশুরা বেঁচে আছে তারা সুচিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে মা বাবার কোলে ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাদের চিকিৎসা সহায়তার জন্য বিপুল সংখ্যক ইউসেপ শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় রক্তদানে  এগিয়ে আশায় তিনি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।  বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এ কাজে সহায়তার হাত বাড়ানোর জন্য তাদের প্রতিও  কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের পরিচালক বৃন্দ, বাংলাদেশ থ্যালাসেমিয়া  ফাউন্ডেশনের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীবৃন্দ। রক্তদান কর্মসূচির প্রথম পর্বে নেগেটিভ গ্রুপ সহ ৬৬ ব্যাগ রক্ত সংগৃহীত হয়।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code