শিরোনাম
কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যশোর-১:লিটনের জনসমর্থনে গরম নির্বাচনী মাঠ

Daily Sylhet News / ১৭১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

নজরুল জুয়েল:

Manual2 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর-১ (শার্শা) আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে বিপুল উৎসাহ ও উদ্দীপনা। এ আসনে বিএনপির চারজন মনোনয়নপ্রত্যাশী এবং জামায়াতে ইসলামীর একক প্রার্থী মাওলানা আজিজুর রহমান ইতোমধ্যে মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন।

মনোনয়নপ্রত্যাশীরা ইউনিয়ন,পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে সমাবেশ, মিছিল, সভা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দিন-রাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবুর ভাষ্যে,“শার্শার নির্বাচনী মাঠ এখনও বিএনপির নিয়ন্ত্রণে। প্রার্থীদের মধ্যে সর্বাধিক জনসম্পৃক্ত ও জনপ্রিয় নেতা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।”

Manual3 Ad Code

লিটন বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতা-কর্মীদের মামলা ও হামলার শিকার হলে তাদের পাশে দাঁড়িয়েছেন,দিয়েছেন আর্থিক ও মানবিক সহায়তা। বর্তমানে ২৫টি মামলা মাথায় নিয়েও তিনি প্রতিদিন মাঠে সক্রিয় থেকে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এদিকে জামায়াত ইসলামী প্রকাশ্যে বড় সমাবেশ না করলেও ঘরোয়া বৈঠক ও মাদরাসাকেন্দ্রিক কার্যক্রমে সক্রিয় রয়েছে। সদস্য সংগ্রহ ও সংগঠন শক্তিশালী করতে মাঠে কাজ করছেন তারা। একক প্রার্থী মাওলানা আজিজুর রহমান বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং প্রতিদিন ওয়ার্ডভিত্তিক সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করছেন।

শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১০২টি। ভোটার সংখ্যা ২,৯৯,২৮০ জন,এর মধ্যে পুরুষ ১,৫০,৪৪০ এবং নারী ১,৪৮,৮৮৩ জন।

বিএনপির অন্যান্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন: উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি এবং উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ খাইরুজ্জামান মধু। সকলে নিজ নিজ অবস্থান থেকে প্রচারণায় সক্রিয় রয়েছেন।

এ আসনে বর্তমানে বিএনপি ও জামায়াত ছাড়া অন্য কোনো দলের উল্লেখযোগ্য তৎপরতা চোখে পড়ছে না। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা জানিয়েছেন,দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে তারা ঐক্যবদ্ধভাবে প্রার্থীকে সমর্থন দেবেন এবং নির্বাচনী মাঠে কাজ করবেন।

Manual1 Ad Code

সিলেট নিউজ/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code