শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হামদর্দ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানদের সাথে একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে মাসিক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

Manual6 Ad Code

পীরজাদা মোঃ মাসুদ হোসেন:

Manual5 Ad Code

অদ্য ২৫ নভেম্বর, ২০২৫ হামদর্দ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানদের সাথে হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, এসইউপি, পিএসসি-এর সাথে অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে মাসিক ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

পরিচালক মহোদয় তার বক্তব্যে প্রতিষ্ঠানসমূহের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী বৃদ্ধিতে প্রতিষ্ঠান প্রধানগণকে আরও আন্তরিকভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। কলেজের ল্যাবসমূহ আরও সমৃদ্ধ এবং যথাযথভাবে সংরক্ষণ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। শিক্ষকদের শিক্ষাদানে ডিজিটাল ও আধুনিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। প্রতিষ্ঠানসমূহের সার্বিক নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা, তথ্য নিরাপত্তা এবং সম্পদের নিরাপত্তার বিষয়ে আলোচনা শেষে স্ব স্ব প্রতিষ্ঠানে কমিটি গঠনের মাধ্যমে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন। প্রতিষ্ঠানসমূহের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য (SOP) অনুযায়ী গঠিত কমিটির মাধ্যমে মনিটর করার নির্দেশনা দেন।

এছাড়াও প্রতিষ্ঠানসমূহের অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করা হয়। রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুর-এর হাসপাতাল ভবন নির্মাণ কার্যক্রম যথাযথ সময়ে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিষয়ে আলোচনা করেন।

সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের এসব বিষয়গুলোতে আরও আন্তরিক এবং দায়িত্বশীলতার সাথে কাজ করেবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code