অথই নূরুল আমিন:
“জাতীয় মানবসম্পদ উইং ” বলতে কোনো একটি নির্দিষ্ট সংস্থা বা বিভাগকে বোঝানো হয় না, বরং এটি একটি সাধারণ ধারণা যা দেশের মানবসম্পদের উন্নয়নও ব্যবস্থাপনার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ গুলোকে অন্তর্ভুক্ত করে। এর উদ্দেশ্য হল দেশের জনসংখ্যাকে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদে রূপান্তরিত করা এবং জাতীয় উন্নয়নে তাদের অংশ গ্রহণ নিশ্চিত করা।
* জাতীয় মানবসম্পদ উইং এর মূল কাজও উদ্দেশ্য
^ শিক্ষা ও প্রশিক্ষণ : মানসম্মত শিক্ষা, প্রযুক্তি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আপামর যুব সমাজকে দক্ষ জনশক্তি করে গড়ে তোলা।
^ কর্মসংস্থানের সৃষ্টি : দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
^ দক্ষতা উন্নয়ন : সময়ের সাথে প্রতিযোগিতামূলক ভাবে বিশ্ববাজারের উপযোগী করে যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করা।
^ স্বাস্থ্য সেবা : দেশের সকল নাগরিকদের জন্য সুলভ ও মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
^ অর্থনৈতিক উন্নয়ন : প্রাকৃতিক সম্পদ কম থাকা এবং পর্যটক নগরীর আয় রোজগার কম থাকা দেশ গুলোতে মানবসম্পদকে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা।
^ কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা : বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত ( Stem ) শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব দেয়া।
বিশেষ করে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ এটি অর্থনৈতিক, সামাজিক ও সামগ্রিক জাতীয় উন্নয়নের প্রধান চালিকাশক্তি। দক্ষ ও শিক্ষিত জনশক্তি দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি করে, দারিদ্র্য হ্রাস করে এবং জীবনযাত্রার মান উন্নত করে। শিক্ষা, স্বাস্থ্য ও প্রশিক্ষণের মাধ্যমে জনসাধারণের সুপ্ত প্রতিভা ও সমৃদ্ধিশালী করে তোলার জন্য” জাতীয় মানবসম্পদ উইং ” হতে পারে মানবসম্পদ উন্নয়নে অপরিহার্য। এছাড়া ” জাতীয় মানবসম্পদ উইং ” হতে পারে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) র একটি সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান। যার মাধ্যে এনসিপি ও হতে পারে দেশে বিদেশে আরো গ্রহণযোগ্য।
দেশের যে কোনো সুশীল সমাজ সেবকসহ বিভিন্ন পেশার লোক অথবা বেকার সবাই অংশগ্রহণ করুন।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক
২৫. ১১. ২০২৫