শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজৈরের কদমবাড়ি ইউনিয়নে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তোলপাড়

সিলেট নিউজ ডেস্ক / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নে ভাতা, টিসিবি পণ্য বিতরণ এবং সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম–দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস (বস্কো) নিয়মবহির্ভূতভাবে ভাতাভোগীদের কাছ থেকে টাকা আদায় এবং প্রভাবশালী ব্যক্তিদের সুবিধা দেওয়ার মাধ্যমে কর্তৃত্বের অপব্যবহার করছেন।

অভিযোগ অনুযায়ী, বয়স্ক, বিধবা ও পঙ্গু ভাতার কার্ড এবং টিসিবি পণ্যের কার্ড পেতে প্রত্যাশীদের ৪,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। অভিযোগকারীরা দাবি করছেন, প্রকৃত দরিদ্র, পঙ্গু ও গৃহহীনদের পরিবর্তে সুবিধা পাচ্ছেন বিদেশপ্রবাসী, সরকারি চাকরিজীবী ও সচ্ছল ব্যক্তিরা।

Manual1 Ad Code

স্থানীয়দের বক্তব্য, এসব অভিযোগ নিয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানের কাছে গত পাঁচ থেকে ছয় মাস ধরে লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

Manual7 Ad Code

এদিকে, রাজৈর উপজেলার অন্যান্য কয়েকজন ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা থাকার পরও তাদের উপজেলা প্রশাসনের সভা ও কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যাচ্ছে। অভিযোগ রয়েছে, কবিরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান টিপু দীর্ঘদিন এলাকা থেকে অনুপস্থিত থাকলেও তার নামে জাল স্বাক্ষর ব্যবহার করে প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয়রা আরও অভিযোগ করছেন, এসব অনিয়মের পেছনে উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা এবং উপজেলা আওয়ামী লীগের একটি প্রভাবশালী অংশের প্রভাব রয়েছে। তাদের দাবি, রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করতে ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের প্রতি প্রশাসনিকভাবে নানা ছাড় দেওয়া হচ্ছে।

Manual4 Ad Code

কদমবাড়ি ইউনিয়নে যুবলীগ সভাপতি উজ্জ্বল বালার মাধ্যমে সরকারি ১০ টাকার চাল বিক্রির অভিযোগও উঠেছে, যা সরকারি নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

Manual7 Ad Code

এই বিষয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগকারীরা দ্রুত উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code