শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাফিজ মাছুম আহমেদ দুধরচকী / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

Manual2 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual1 Ad Code

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ নভেম্বর রবিবার বাদ এশা হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নেক হায়াত কামনা করে হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম উপদেষ্টা ও মিডলসেক্স বিএনপি’র সভাপতি দানবীর আলহাজ্ব বশির আহমদ এর পক্ষ থেকে এ মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। দানবীর আলহাজ্ব বশির আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অচিরেই সুস্থ হয়ে দেশের নেতৃত্ব দিতে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠিতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, একজন মুসলমানের কর্তব্য হলো সকল মুসলমানের সুস্থতা কামনা করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের কল্যাণে দীর্ঘ সময় কাজ করেছেন। বর্তমানে তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি দোয়ার আহ্বান জানান।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code