শিরোনাম
হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী প্রচণ্ড তাপদাহ ও গরমে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজারে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে ‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত পদায়নে সংযুক্তি:‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’ রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”! রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা*
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গল সেন্ট মার্থা’স কিন্ডারগার্টেনে বার্ষিক ফলাফল, কেজি গ্র্যাজুয়েশন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

Manual4 Ad Code

শ্রীমঙ্গলের সেন্ট মার্থা’স কিন্ডারগার্টেনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল ঘোষণা, কেজি গ্র্যাজুয়েশন সেরিমনি, ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিস্টার সুপ্রিতী কস্তার সভাপতিত্বে এবং শিক্ষক দীপালী দে’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই প্লে, নার্সারি ও কেজি শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর পরিবেশ মুখর হয়ে ওঠে। একক নৃত্য, দলীয় নৃত্য, একক ও দলীয় গান, কবিতা আবৃত্তি সব মিলিয়ে ছোট্ট শিশুদের উপস্থাপনায় অভিভাবকরা বিমোহিত হয়ে পড়েন।
সাংস্কৃতিক আয়োজন শেষে অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ধামাইল নৃত্য পরিবেশনা অনুষ্ঠানস্থলে বাড়িয়ে তোলে আনন্দের রঙ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেজি শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েশন ক্যাপ পরিয়ে দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে প্লে, নার্সারি ও কেজি শ্রেণির বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের হাতে সনদপত্র, মার্কসশিট, টিফিনবক্স, কেক, আপেল, পানি ও পেডিস দেওয়া হয়।
এসময় বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের সিস্টার সুপ্রিতী কস্তা বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশ, খেলাধুলা ও সাংস্কৃতিক কিছু শেখানো সমানভাবে জরুরি। তাদের প্রতিটি পদক্ষেপই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি।
পুরস্কার বিতরণ শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়। এরপর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় ক্লাস পার্টি, যেখানে শিশুদের হাসি-খুশি, গান ও উল্লাসে বিদ্যালয়ের হলরুম মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করে বলেন,শিশুদের এমন সাজানো-গোছানো ও আনন্দময় পরিবেশ তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং শেখার প্রতি আগ্রহ তৈরি করতে বিশেষ ভূমিকা রাখে।”
দিনব্যাপী এই বর্ণিল অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শুভকামনা জানিয়ে আগামী বছরের জন্য প্রস্তুতির আহ্বানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code