শিরোনাম
বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮ জগন্নাথপুরে সরকারি খাস জমিতে থাকা ৫টি পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করার অভিযোগ শ্রীমঙ্গলে মা সমাবেশ:নিরাপদ মাতৃত্বে স্বাস্থ্যসেবার উদ্যোগ লোক দেখানো দশ লাখ কোটি টাকার বাজেট, সমগ্র জাতি হতাশ, লাভবান শুধুই সরকারের সহযোগীরা!
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

সিলেট নিউজ ডেস্ক / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

Manual3 Ad Code

সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়। সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়।

Manual3 Ad Code

বাদ যোহর বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুর ২টায় উপজেলা হাসপাতাল ও এতিমখানায় প্রীতিভোজের আয়োজনসহ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আখলাকুল ইসলাম অংকুর, সহ সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ আলেক, সাংগঠনিক সম্পাদক শরিফুল মাহমুদ শোয়েব, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মো. হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ জহিরুল ইসলাম, মো. ইমদাদুল হক শামীম, জাকিরুল ইসলাম বাকী।

Manual2 Ad Code

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সার্জেন্ট (অব.) মো. মহিউদ্দিন মাসুদ, যুগ্ম সমন্বয়কারী শেখ কাউসার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code