শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিজয়ের দিনে শীতার্তদের মুখে ঊষ্ণতার হাসি ফোটালো আইএফএসডি ফাউন্ডেশন

সিলেট নিউজ ডেস্ক / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

পীরজাদা মোঃ মাসুদ হোসেনঃ

রাঙামাটি দুর্গম পাহাড়ি গ্রামে শীতার্তদের মুখে ঊষ্ণতার হাসি ফোটালো ইনিশিয়েটিভ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ( আইএফএসডি) ফাউন্ডেশন।

Manual2 Ad Code

মঙ্গলবার সকালে রাঙামাটির বালুখালী ইউনিয়নের বসন্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আইএফএসডি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ শাহরিয়ার বিজয়ের সভাপতিত্বে
অসহায় প্রায় পাঁচশত পরিবারের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি।

Manual2 Ad Code

কম্বল বিতরণকালে রাঙামাটি সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা, বসন্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দলাল চাকমা, আইএফএসডি ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মো. মেহেদী হাসান, ট্রেজারার মো. আলাউদ্দিন, প্রোগ্রাম ডিরেক্টর মো. ইদ্রিস আলিসহ এলাকার কার্বারি, ইউপি সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

দুর্গম পাহাড়ি এলাকায় আইএফএসডি ফাউন্ডেশনের এমন আয়োজনের প্রশংসা করে ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, যেকোন সুযোগ-সুবিধা প্রত্যন্ত অঞ্চলে খুব একটা পৌঁছায় না। কিন্তু আইএফএসডি ফাউন্ডেশন এক্ষেত্রে ব্যতিক্রম। ঢাকা থেকে এসে প্রত্যন্ত পাহাড়ি এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণই প্রমাণ করে সংগঠনটি মহৎ আদর্শ ও লক্ষ্য নিয়ে মানবতার সেবায় এগিয়ে যাচ্ছে। আমি তাদের এমন উদ্যোগকে স্বাগত জানাই এবং এই পথচলা সুদীর্ঘ হোক এমনটাই প্রত্যাশা করি।

আইএফএসডি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ শাহরিয়ার বিজয় বলেন, মানবতার জন্য কাজ করে যাচ্ছে আইএফএসডি ফাউন্ডেশন। আমাদের কার্যক্রম ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দিতে এই প্রয়াস। রাঙামাটি দুর্গম একটি এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code