শিরোনাম
সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুনামগঞ্জ জয়নগর বাজারে ভারতীয় নাসির বিড়ির বিশাল চালান জব্দ

Coder Boss / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি।।

 

সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজারে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে পুলিশ। অবৈধ পণ্য মজুত ও চোরাচালান রোধে পরিচালিত এই অভিযানে বাজার এলাকার তিনটি পৃথক গুদাম থেকে বিড়িগুলো জব্দ করা হয়।

Manual3 Ad Code

 

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে গভীর রাত পর্যন্ত সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: রতন শেখ, পিপিএম এর নেতৃত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৮ নম্বর মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজারে টানা অভিযান পরিচালনা করে। এ সময় বাজারের ভেতরে অবস্থিত তিনটি গুদাম তল্লাশি চালিয়ে মোট ৫ লাখ ৪ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়ির বাংলাদেশে আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধার হওয়া বিড়িগুলো অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করানো হয় এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে গুদামজাত করা হয়েছিল। আইন অনুযায়ী ভারতীয় নাসির বিড়ি বাংলাদেশে আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ।

Manual4 Ad Code

 

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ, পিপিএম বলেন, পুলিশ অবৈধ চোরাচালান ও নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনস্বার্থ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Manual2 Ad Code

 

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সাতজনের নামে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান আছে।

 

Manual6 Ad Code

পুলিশ জানায়, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তি ও এর নেপথ্যের সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নজরদারি আরও বাড়ানো হবে।

 

এই অভিযানের মাধ্যমে আবারও স্পষ্ট হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের আইন ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। অবৈধতার বিরুদ্ধে এই দৃঢ় অবস্থানই সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের মনে নিরাপত্তা ও আস্থার বীজ বপন করে, যা একটি সুশাসিত রাষ্ট্র গঠনের পথে অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code