শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন

সিলেট নিউজ ডেস্ক / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: নং এস–১২০৬৮) শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি রহিমা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ এনামুল কবীর, সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক এ টি এম আনিসুর রহমান।
কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মোঃ নজরুল ইসলামকে সভাপতি, তপন কুমার বৈদ্যকে সম্পাদক, ইনাম উল্ল্যা খানকে সাংগঠনিক সম্পাদক এবং প্রণজিত দেবকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্যবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা কমিটি গঠন করা হয়।শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন

Manual3 Ad Code

কাউন্সিল অনুষ্ঠানে বিদায়ী কমিটির সম্পাদক প্রনবেশ চৌধুরী অন্তু, সাংগঠনিক সম্পাদক অলক পালসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শতাধিক শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইনাম উল্ল্যা খান ও উপজেলা কমিটির সদস্য আরফিন নাসরিন সিমি।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code