মোঃ আজাদ মিয়া, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে:
“আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে, স্বাগত জানাই আমাদের বিদ্যালয়ে”
এই স্লোগান সামনে রেখে আজ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, শমশেরনগরে নতুন ভর্তিকৃত ছাত্রীদের নিয়ে নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক উত্তম কুমার লোহারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত পাঠ করেন নবম শ্রেণির ছাত্রী এবং গীতা পাঠ করেন ৮ম শিক্ষার্থী উত্তরা চন্দ্র পূজা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিক সাহেরের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সামছুন নাহার পারভীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মজিবুর রহমান রঞ্জু, এডহক কমিটির অভিভাবক সদস্য জুনায়েদ আহমেদ এবং এই বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ। এছাড়াও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের সম্মানিত অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের সকল সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকমন্ডলীর উপস্থিতে পারষ্পরিক সৌহার্দপূর্ণ পরিবেশের আবহ Drawing মাধ্যমে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। যেখানে নতুন ভর্তিকৃত ৬ষ্ঠ শ্রেণির প্রায় দুই শতাদিক ছাত্রী অংশ গ্রহণ করর।উপস্থিত শিক্ষকবৃন্দের পরিচিতি পর্বের পরে আজকের অনুষ্ঠানে সার্বিক দিক নির্দেশনাসহ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক আজাদ মিয়া। এরপর একে একে বক্তব্য রাখেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে তাসনিম শবনম এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সুমাইয়া জান্নাত সুমি। বিদ্যালয়ের শিক্ষকের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা সাবিহা জান্নাত ও সিনিয়র শিক্ষক বিপ্লব ভূষন দাস। প্রত্যেকে তাদের বক্তবের মাধ্যমে ছাত্রীদের বিভিন্ন অনুপ্রেরণা ও বিদ্যালয়ের নিয়মনীতি সহ নানাবিধ দিক তুলে ধরেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু ও জুনায়েদ আহমেদ প্রমুখ। প্রধান অতিথি সামছুন নাহার পারভীন তার বক্তব্যে বলেন যে একজন শিক্ষার্থীর কিভাবে একজন আলোকিত ছাত্রী, বিশ্বায়নের এই যুগে কিভাবে বিশ্বনাগরিক হিসেবে গড়ে ওঠবে এবং কিভাবে এই বিদ্যালয়েকে আলোকিত করবে এবং মা বাবার মুখ উজ্জ্বল করবে। এছাড়াও আরো নানাবিধ দিক নির্দেশনাপূর্বক হিসেবে আলোকপাত করেন। অনুষ্ঠানে সবশেষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নবীন অনুষ্ঠানে সভাপতি নুরে আলম সিদ্দিক। সভাপতি তার বক্তবে একজন গরীব কিন্তু মেধাবী শিক্ষার্থীদে আর্থিক সহায়তা প্রদানপূর্বক সহ আরো নানাবিধ দিক নিয়ে বক্তব্য রাখেন। নবীন বরন অনুষ্ঠানে ২য় পর্বে বিদ্যালয়ের নবাগত ও বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।