শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির আকুতিভরা পোস্ট

সিলেট নিউজ ডেস্ক / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

সিলেট নিউজ ডেস্ক রিপোর্ট ঃ

Manual2 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) আবারও আলোচনায়। বিভিন্ন মোবাইল নম্বর থেকে আসা কথিত হত্যার হুমকির স্ক্রিনশট ফাঁস করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আকুতিভরা পোস্ট দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মোনামি দাবি করেন, ১৩ ফেব্রুয়ারি থেকে তিনি অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছেন। শেয়ার করা স্ক্রিনশটগুলোতে দেখা যায়, একাধিক অচেনা নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে। তিনি লেখেন, “১৩ই ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।”
সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তার পোস্টে সরাসরি তারেক রহমান-কে উদ্দেশ করে করা মন্তব্য। তিনি লেখেন, “প্রিয় তারেক রহমান, এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?”—এই প্রশ্ন ছুড়ে দিয়ে কার্যত রাজনৈতিক অঙ্গনেও নতুন বিতর্কের আগুন জ্বালান তিনি।
পোস্টের শেষাংশে তার বক্তব্য আরও নাটকীয় হয়ে ওঠে। তিনি লেখেন, “সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।” তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও পাল্টা প্রতিক্রিয়া।
এর আগে ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া ও অশালীন মন্তব্যের অভিযোগে তিনি শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছিলেন। সাম্প্রতিক এই পোস্টের পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
জামায়াত-শিবিরের সমর্থক হিসেবে আত্মস্বীকৃত এই শিক্ষকের এমন প্রকাশ্য রাজনৈতিক বার্তা এবং সরাসরি দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বক্তব্য—সব মিলিয়ে প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল পদধারীর এমন ভাষা ও অবস্থান কতটা সমীচীন। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট মহল এ নিয়ে কী অবস্থান নেয়।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code