শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাননীয় প্রধানমন্ত্রীর “মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা” নেই কেন, মানবসম্পদ উন্নয়ন বলতে আমরা কি বুঝি?

সিলেট নিউজ ডেস্ক / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

অথই নূরুল আমিন:

Manual1 Ad Code

মানবসম্পদ উন্নয়ন বলতে আমরা জানি, ব‍্যক্তিদের সঠিক জ্ঞান, দক্ষতা এবং ক্ষমতা বাড়ানোর প্রক্রিয়াকে বুঝানো হয় । যা মানব জীবনে কর্ম বা ব‍্যক্তি জীবনে তাদের কর্ম ক্ষমতা এবং উদপাদনশীলতা উন্নয়ন করার এক উল্লেখিত মাধ‍্যম।

এটি বহুমাত্রার শিক্ষা প্রশিক্ষণ বা পরামর্শ দান এবং দক্ষতা নির্মাণের অন‍্যান‍্য রূপের মাধ্যমে অর্জন করতে পারে কর্মজীবনের সক্ষমতা । যখন একটি মানব শিশুকে দেশ তথা জাতি এবং সমাজের সম্পদ হিসাবে পরিণত করার কথা আসে। তখন অনেক ব‍্যক্তি এবং সংস্থা রয়েছে ,যারা এই প্রক্রিয়াটি বাস্তবায়নে অবদান রাখার চেষ্টা করে, একটি মজবুত বা টিকসই জাতি গঠনের প্রত‍্যাশায়।

মানবসম্পদ উন্নয়নে ভূমিকা নিয়ে, এখানে কিছু উদাহরণ দেয়া যেতে পারে, যেমন : পিতা -মাতা বা অভিভাবকেরা, তাদের সন্তানদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সবসময় । যা এটা প্রথম ধাপ বলা হয়ে থাকে। তারা প্রথমত একটি নিরাপদ এবং পুষ্টিকর চিন্তা চেতনায় দায়বদ্ধ থাকেন প্রতিনিয়ত । সেই সাথে মূল্যবোধ, বিশ্বাস এবং সুন্দর আচরণের জন্ম দেওয়ার জন‍্য। যা তাদের সন্তানদের সমাজে দায়িত্বশীল তথা উদপাদনশীল সদস্য হতে এই সমাজের উন্নয়ন এবং পরিবারের উন্নয়নে সাহায্য করবে এই মর্মে ।

জাতীয় মানবসম্পদ উন্নয়নে সম্মানিত শিক্ষকগণের রয়েছে মুখ‍্য ভূমিকা। শিশুদের মেধা বিকাশে শিক্ষকগণের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে যা প্রশংসনীয় । কারণ তাঁরা শিক্ষা এবং নির্দেশিকা প্রদানের জন‍্য অগ্রণী ভূমিকা পালন করে থাকেন ।
যা শিক্ষার্থীদের জীবনে সফল হওয়ার জন্য, প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনে সহায়তা করে থাকেন ।

Manual4 Ad Code

জাতীয় মানবসম্পদ উন্নয়নে, এখানে সরকারেরও দায়িত্ববান ভূমিকা রয়েছে । এখানে সরকার যেমন শিক্ষাখাতে, এছাড়া নানাবিধ প্রশিক্ষণও মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পালনের জন্য, তহবিল প্রদানের মাধ্যমে ভূমিকা পালন করে থাকেন। সেই সাথে এখানে যথেষ্ট নীতি ও প্রবিধান থাকে। যা নাগরিকদের জীবনে জ্ঞান বৃদ্ধি এবং বিকাশকে উন্নীত করে বহুমাত্রায় । বিশেষ করে যুবকদের বেলায় এটা বেশি প্রয়োজনীয় ভূমিকা রাখে। কারণ একজন যুবকের প্রথম ধাপ হচ্ছে স্বপ্ন পূরণ করা। জীবনে আদর্শিক জীবনে থেকে আর্থিক উন্নয়ন করা, তাই প্রতিটা নাগরিকদের জন্য মানবস্পদ উন্নয়ন যেমন অতিব জরুরি। ঠিক তেমনি রাষ্ট্রীয় পর্যায়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে একজন যোগ্যতা সম্পন্ন ” মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা ” নিয়োগ প্রাপ্ত থাকাও অত‍্যন্ত জরুরি।

সামগ্রিক ভাবে, জাতীয় মানবসম্পদ উন্নয়ন হলো, একটি সহযোগিতা মূলক প্রয়াস। যাতে অনেক ব‍্যক্তি এবং সংস্থা একসাথে কাজ করে থাকেন । যাতে ব‍্যক্তিগণ তাদের পূর্ণ সম্ভাবনাময় স্থানে পৌঁছাতে এবং তাদের সম্প্রদায় দেশ এবং জাতির কল‍্যাণে মূল্যবান সম্পদ হয়ে উঠতে সহায়তা করে বা হয়ে থাকে।

বিশেষ করে আমাদের দেশের জন‍্য খুবই দুঃখজনক সংবাদ হলো । স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে যাবার পরেও, আমাদের দেশে আজও প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে বিভিন্ন রকম বা বিষয়ের দশটি পদ – পদবী থাকলেও “প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ” এই রকম একটি গুরুত্বপূর্ণ পদটি এখনো গেজেট আকারে হয়নি। এবং এই পদে বতর্মানে প্রধানমন্ত্রীর কোনো উপদেষ্টাও নেই বলে জানা যায়। বিষয়টি খুবই দুঃখজনক মনে হয় আমার কাছে।

বিশ্বের বহু দেশে মানবসম্পদ মন্ত্রী – উপমন্ত্রী থাকলেও বাংলাদেশের বেলায় মানবসম্পদ কোন মন্ত্রী নেই।
উপদেষ্টাও নেই। অথচ সরকারের মানবসম্পদ অনেক বিভাগ আছে যা অনেকেই জানেনও না। বিদেশি অনেক এনজিও আছে, যাদের অনেকেই আমাদের দেশে বিভিন্ন মানবসম্পদ উন্নয়ন বিষয়ক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশে – বিদেশে প্রতিটা রাজনৈতিক দল, ব‍্যাংক- বীমা এমনকি লিমিটেড কোম্পানি গুলোতেও মানবসম্পদ উপদেষ্টা বা পরামর্শক নিয়োগ আছে অনেক ক্ষেত্রে । এমনকি জাতিসংঘের কেন্দ্রীয় দপ্তরে ও রয়েছে মানবসম্পদ বিভাগ।

Manual3 Ad Code

আমার কথা হলো, জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত, মানব জাতির শিক্ষা অর্জন ,জ্ঞান অর্জন,কর্ম শেখা, ব‍্যবসা বাণিজ্য সবগুলো মানবসম্পদ উন্নয়ন বিভাগের আওতাধীন। যাকে বলে আত্ম কর্মসংস্থানের সৃষ্টির এক বিরাট মাধ‍্যম। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জাতির বৃহৎ স্বার্থে প্রধানমন্ত্রীর কার্যালয় ” (তেজগাঁও অফিস আওতাধীন )
” মানবসম্পদ উন্নয়ন বিভাগ ” চালু করে, এখানে একজন দক্ষ ব‍্যক্তিকে ” মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা” পদে নিয়োগ দিবেন বলে আশা রাখি। কারণ এরই মধ‍্যে আপনার কিছু পদক্ষেপ জন মুখে সুনাম ও প্রশংসা নিয়ে আলোচনা শুরু হয়েছে। জনগণ বিশ্বাস করে আপনার মাধ‍্যমে দেশের ভালো কিছু হবে বলেও আশা করছে দেশের ভূক্তভোগী জনগণ। প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা নিয়োগ, এরকম একটি উদ্যোগ, বতর্মান প্রজন্ম এবং সমগ্র জাতি প্রত‍্যাশা করে বলে আমি মনে করি। এবং দেশের মানুষজন বিশেষ করে যুবকেরা মানবসম্পদ উন্নয়নে, শিক্ষা নিয়ে, জাতি গঠনে এবং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখতে পারবে বলে ও আমার একান্ত বিশ্বাস। আমি বিশ্বাস করি মানবসম্পদ উন্নয়ন বিষয়ে শতভাগ সফলতা আসলে, দেশে কমে আসবে বেকারত্ব, বেকারত্ব কমে আসলে কমে আসবে কিশোরগ‍্যাং এর মত অপরাধ প্রবণতা। সমাজে আসবে স্বস্তি ও সুন্দর সমাজ। দেশে- বিদেশে ছড়িয়ে পরবে আপনার উন্নত চিন্তা শক্তির ভূয়সী প্রশংসা।

অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাষ্ট্রচিন্তক
মুখপাত্র জাতীয় মানবসম্পদ উইং।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code