শিরোনাম
শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার

সিলেট নিউজ ডেস্ক / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

Manual6 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual5 Ad Code

তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম আজগর আলী (৫৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইসমাইলের ছেলে।
সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিন্নাকুলি গ্রামের আব্দুল হকের বাড়ির পশ্চিম পাশে যাদুকাটা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার

Manual4 Ad Code

নিহতের ছেলে সৈয়দ ওরফে শহীদ জানান, রবিবার রাত প্রায় ১০টার দিকে তার বাবা ও মা একসঙ্গে মিয়ারচর কবরস্থান সংলগ্ন একটি দোকানে চা পান করেন। পরে তার মা বাড়িতে ফিরে এলেও তার বাবা আর বাড়িতে ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে নদীর পাড়ে তার বাবার লাশ পড়ে থাকার খবর পান তারা।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, আমার বাবা কৃষিকাজ করে সংসার চালাতেন। আমরা গরিব মানুষ। আমার বাবাকে কেউ খুন করে নদীতে ফেলে দিয়েছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। নিহতের বাম হাতে গভীর আঘাতের চিহ্ন এবং মাথায় ছিদ্রসহ কাটা-ছেঁড়া জখমের চিহ্ন রয়েছে।

Manual8 Ad Code

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code