শিরোনাম
বিশ্বম্ভরপুরে তৃণমূল সাংবাদিক দলের সাথে স্থানীয় সরকারী কর্মকর্তা ও প্রেসক্লাবের সাথে নেটওয়ার্কি সভা অনুষ্ঠিত(Networking meeting with Local Govt. Officer & Press Club) বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকে তদন্তের দাবি টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা রাজধানীর শাহবাগে তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন প্রত্যাহার, শিক্ষামন্ত্রীর আশ্বাস মৌলভীবাজার সদর হাসপাতালে সরকারি ফি চাওয়ায় নার্সের উপর হামলা : আহত ২ তাড়াইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় শিবালয় বালু মহালের মিরাজ হত্যাকাণ্ডের মূল আসামিদের আড়ালের চেষ্টা: অভিযোগ নিহতের পরিবারের প্রতারণা ও বহুবিবাহের অভিযোগে ঢাকায় মানববন্ধন, কঠোর বিচারের দাবি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট নিউজ ডেস্ক / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

Manual2 Ad Code

বানারীপাড়া প্রতিনিধি :

Manual3 Ad Code

​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ৭ অক্টোবর  দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে দাসেরহাট ঘাটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত প্রধান আসামী মনির মীরকে (৪২) বানারীপাড়া ফেরিঘাট এলাকা থেকে সন্ধ্যারপর গ্রেফতার করেছে র‍্যাব-৮।
​এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে ড্রেজার মিস্ত্রি রুহুল আমিন ও তার সহকারীরা সন্ধ্যা নদীতে ড্রেজারের ভেতর ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সোয়া দুইটার দিকে মনির মীরের নেতৃত্বে ৮-৯ জন সশস্ত্র ডাকাত দল পাইপগান, রামদা ও লোহার পাইপ নিয়ে ‘ইলাহী’ নামক লোড ড্রেজারে প্রবেশ করে। তারা রুহুল আমিনকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং প্রাণে মারার হুমকি দিয়ে নগদ ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
​এরপর ডাকাত দলটি একে একে পাশের ‘মীরের হাট’ ড্রেজার, ‘সাইমুন মুন্না’ বলগেট এবং ‘শাহ মাখদুম’ বলগেটে হামলা চালায়। সেখানে তারা সাক্ষী গোলাম রাব্বি, কবির, এনামুল ও তরিকুলকে মারধর ও জখম করে নগদ টাকা ও দামী স্মার্টফোন লুট করে।
​ডাকাত দল সব মিলিয়ে মোট ৯৩,০১৫ টাকা নগদ এবং ৪টি স্মার্টফোন লুণ্ঠন করে। ধস্তাধস্তির একপর্যায়ে প্রধান আসামী মনির মীরের মুখের গামছা খুলে গেলে বাদী তাকে চিনে ফেলেন। স্থানীয়রা চিৎকার শুরু করলে ডাকাতরা একটি সাদা রঙের স্পিডবোট যোগে পালিয়ে যায়।
​এ ঘটনায় ভুক্তভোগী রুহুল আমিন বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি মামলা (মামলা নং-০২) দায়ের করেন। মামলার ১নং আসামী মনির মীরকে আজ বানারীপাড়া ফেরিঘাট এলাকা থেকে র‍্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মনির মীর কুখ্যাত ‘শহিদ প্যাদা’র সহযোগী হিসেবে পরিচিত। পুলিশ জানায়, এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আসামীর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code