শিরোনাম
অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় ৫৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাকির হোসেন / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

Manual2 Ad Code

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় পুলিশি অভিযানে ৫৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের নির্দেশনায় ও দক্ষ নেতৃত্বে পুলিশ এই সফল অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশের একটি চৌকস দল পৌর শহরের উত্তরপার সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বানারীপাড়া উপজেলার ০৩নং ওয়ার্ডের খেজুরবাড়ি এলাকার হাবিব বেপারীর ছেলে মোঃ শাহাদাত (২৫) এবং একই এলাকার ফারুক বেপারীর ছেলে মোঃ কাওছার (২০)কে গ্রেফতার করা হয়।  বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হচ্ছে। উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

​এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশের এই সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code