শিরোনাম
বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে দিনদুপুরে ঘরে ঢুকে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির চেষ্টা; স্বর্ণালংকার ও নগদ টাকা লুট কবি মুকলেছ উদ্দিন, একটি জীবন, একটি ইতিহাস কলমেঃ এ.কে.এম কবির উদ্দীন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সিলেটের সামিরা খান মাহি *বাংলাদেশের সর্বজনীন শিক্ষক-শিক্ষার্থী রূপরেখা: বৈষম্যের অবসান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ* কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের! দুধরচকী মুহূর্তেই সব শেষঃ বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে অকাল মৃত্যুতে থমকে গেল শিশির বাবুর পরিবার, জানাজা সম্পন্ন সাভারে অজ্ঞান পার্টির কবলে ‘রূপবানী’র সহকারী সম্পাদক নূর হোসাইন; সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগ সিলেট-জগন্নাথপুর সড়কের মিরপুরে ঝুঁকিপূর্ণ ব্রীজ: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শেষ মুহূর্তের নাটকীয় গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

Coder Boss / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

Manual4 Ad Code

পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

Manual1 Ad Code

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। ২৯তম মিনিটে দ্রুতগতির এক কাউন্টার অ্যাটাক থেকে একক নৈপুণ্যে দুর্দান্ত গোল করে সামুরাই ব্লুকে এগিয়ে দেন কাইশু সানো। প্রথমার্ধজুড়েই ব্রাজিলকে চাপে রেখে ১-০ ব্যবধানে বিরতিতে যায় জাপান।

 

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণের তীব্রতা বাড়ায় ব্রাজিল। ৬৫তম মিনিটে গ্যাব্রিয়েলের বাড়ানো ক্রস থেকে হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক গোলদাতা হিসেবে নাম লেখান তিনি।

 

Manual3 Ad Code

সমতা ফেরানোর পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। তবে ব্রাজিলের দুটি নিশ্চিত গোল দুর্দান্ত দক্ষতায় রুখে দেন জাপানের গোলরক্ষক জিয়ন সুজুকি। এরপর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের গভীরে ব্রুনো গিমারায়েসের নিখুঁত পাস থেকে নিচু শটে জালের দেখা পান গ্যাব্রিয়েল মার্টিনেলি। তার সেই গোলেই ২-১ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে ব্রাজিল।

 

Manual1 Ad Code

এই জয়ের ফলে রাউন্ড অব ১৬-এ জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে শেষ মুহূর্তের হৃদয়ভাঙা হারে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে জাপানের।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code