শিরোনাম
শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ মৌলভীবাজারে সাটিয়া গ্রামে: বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মুজাহিদ এর মর্মান্তিক মৃ/ত্যু শ্রমজীবী মানুষের মাঝে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর রেইনকোট বিতরণ স্বামীকে কষ্ট দেওয়া স্ত্রী সম্পর্কে যা বলেছেন রাসূল (সা:) জানলে অবাক হবেন? হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ মৌলভীবাজার জুড়ী সীমান্ত ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ​সায়দাবাদে আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কারবার: অতিষ্ঠ এলাকাবাসী ​ একটি শিশু, এক বৃক্ষ’ কর্মসূচিতে শ্যামপুরে বৃক্ষরোপণ জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিলের কবলে জনজীবন অসহায় গ্রাহকদের আর্তনাদ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার জুড়ী সীমান্ত ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

সিলেট নিউজ ডেস্ক / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:

Manual6 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তার মধ্যে দুইজন পুরুষ, সাত জন নারী ও একটি শিশু রয়েছে।
বৃহস্পতিবার ভোরে তাদেরকে বাংলাদেশের অভ্যান্তরে অবৈধভাবে প্রবেশ করায় বিএসএফ। তবে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুশইনের ঘটনাটি স্বীকার করছে। বিষয়টি নিয়ে তথ্য জানতে স্থানীয় সাংবাদিক খোর্শেদ আলমকে হেনস্তা করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে দুইটি সিএনজিতে করে পুশইন করানো লোকজনকে বিজিবি প্রহরায় ফুলতলা সীমান্তের দিকে নেওয়া হয়। সেখানে সাংবাদিকরা উপস্থিত হলে গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকায় তাদেরকে ফেলে চলে যায়। পরে সেখান থেকে তাদেরকে আবার বড়লেখার দিকে নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা জানায়, তাদের বাড়ী বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল ও সাতক্ষীরা জেলায়। তারা বিভিন্ন সময় যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে সেখান থেকে তারা ভারতের গুজরাট সহ বিভিন্ন জায়গায় ছিল। সেখানে পুলিশের হাতে আটক হলে তাদেরকে বিএসএফের হাতে হস্তান্তর করা হয়। বিএসএফ তাদেরকে বাংলাদেশের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করায়।
পুশইনকৃতরা জানায়, “বৃহস্পতিবার ভোর রাত ৪টায় বিজিবি আমাদের আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ করে রাতে বাসে তুলে দিবে বলে গাড়িতে তুলে। আমরা জানিনা আমাদেরকে কোথায় নেওয়া হচ্ছে।
বিএসএফের পুশইন করা ১০ জন হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার রিহাদুল মোল্লা (৫৫) পিতা শফি উদ্দিন, ফরিদা বেগম (৪০) পিতা আতাউর রহমান, লাবিবা আক্তার (০৮) পিতা রিহাদুল মোল্লা, সুবা আক্তার (৩২) পিতা রউফ শেখ, দিলারা বেগম (৩৮) পিতা রউফ শেখ, রিতা বেগম (৪০) পিতা আকবর মোল্লা, রিয়া বেগম (২৫) পিতা বিরাগ শেখ, সাব্বির শেখ (১৯) পিতা: আলাউদ্দিন ও লাইলি খাতুন (২৮) পিতা শহিদুল ইসলাম। এছাড়া সাতক্ষীরা জেলায় সালমা খাতুন (২৭) পিতা মনিরুল ইসলাম।
স্থানীয় সাংবাদিক খোর্শেদ আলম জানান, পুশইনের তথ্যটি জানার পর আমি ৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান খান (সিইও) এর সাথে কথা বলি। স্থানীয়ভাবে খোঁজ নিয়েও জানতে পারি পুশইনের ঘটনা সত্য। এরপর বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেই। সেটি আমাকে ডিলেট করতে বলেন সিইও। তারপর বিজিবি সদস্যরা আমার বাড়িতে এসে আমাকে না পেয়ে ছোট ভাই তৌহিদ আলমকে লাঠিটিলা ক্যাম্পে নিয়ে যায়।
তিনি বলেন, আমার মোটরসাইকেলে ব্যারিকেড দিয়ে আটক করার চেষ্টা হলে আমি সেখান থেকে সরে যাই। কিন্তু তাদের লাঠির আঘাতে মোটরসাইকেলের পার্কিং লাইট ভেঙে যায়। পরে সাব্বির হোসেন নামের এলাকার ছোট ভাই আমার মোটরসাইকেল নিয়ে লাঠিটিলা গেলে সাইকেলসহ তাকে আটক করে। পরে ভোরে তাদেরকে ছেড়ে দিলেও মোটরসাইকেল তাদের কাছে এখনও রয়েছে।
৫২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান খান জানান, বিজিবি সীমান্তে পুশইনের ব্যাপারে জিরো টলারেন্স। সীমান্তে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সদা তৎপর বিজিবি। তবে জুড়ীর পুশইনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি তিনি।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code