শিরোনাম
শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ মৌলভীবাজারে সাটিয়া গ্রামে: বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মুজাহিদ এর মর্মান্তিক মৃ/ত্যু শ্রমজীবী মানুষের মাঝে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর রেইনকোট বিতরণ স্বামীকে কষ্ট দেওয়া স্ত্রী সম্পর্কে যা বলেছেন রাসূল (সা:) জানলে অবাক হবেন? হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ মৌলভীবাজার জুড়ী সীমান্ত ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ​সায়দাবাদে আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কারবার: অতিষ্ঠ এলাকাবাসী ​ একটি শিশু, এক বৃক্ষ’ কর্মসূচিতে শ্যামপুরে বৃক্ষরোপণ জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিলের কবলে জনজীবন অসহায় গ্রাহকদের আর্তনাদ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ৪৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

Manual2 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual7 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জাতীয় দৈনিক ‘কালবেলা’ ও ‘বাংলা টিভি’-র জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি এবং জগন্নাথপুর প্রেসক্লাবের কার্যকরী নির্বাহী কমিটির সদস্য গোবিন্দ দেবের ওপর অতর্কিত হামলা ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।https://dailysylhetnews24.com/2026/07/03/61357/

Manual5 Ad Code

​অভিযোগে মিরপুর ইউনিয়নের লহরী গ্রামের মৃত মনোরঞ্জন দেবনাথের ছেলে কালী রঞ্জন দেবনাথ (৪৫) (বর্তমানে জগন্নাথপুর বাসুদেব বাড়ির প্রনব দেবের ভাড়াটিয়া) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।https://dailysylhetnews24.com/2026/07/03/61357/
​ঘটনা ও এজাহার সূত্রে প্রকাশ ​অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক গোবিন্দ দেব দীর্ঘ ২০ বছর যাবৎ জগন্নাথপুরে পেশাদার সংবাদকর্মী হিসেবে কর্মরত আছেন। অভিযুক্ত কালী রঞ্জন দেবনাথ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রীর প্রভাব খাটিয়ে লহরী গ্রামের সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নারি কেলেঙ্কারি কারনে তার স্ত্রী থাকে চেড়ে অন্য জনের সাথে বিয়ে বসে। এঘটনায় গ্রাম থেকে বিতাড়িত করা হয়। এরপর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক গোবিন্দ দেবের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর লেখালেখি করে আসছিলেন।
​গত ২ জুলাই (২০২৬) রাত আনুমানিক ৮:০০ ঘটিকার সময় সাংবাদিক গোবিন্দ দেব তাঁর মামাতো ভাই লিটন দেবকে সাথে নিয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদ রোডের ‘মা কম্পিউটার’ ব্যবসাপ্রতিষ্ঠান ও সংবাদকর্মীর অফিস বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।
​পথিমধ্যে তাঁরা বাসুদেব বাড়ি পাড়ার সাংবাদিক অমিত দেবের বাড়ির রাস্তার মুখে’ পৌঁছামাত্র পূর্বে থেকে ওত পেতে থাকা ১ নং বিবাদী কালী রঞ্জন দেবনাথ মুখে মাস্ক পরিহিত অবস্থায় পেছন থেকে এসে হত্যার উদ্দেশ্যে গোবিন্দ দেবের গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করে বলেন, “আজ তুই শেষ”।
​ছিনতাই ও প্রাণনাশের হুমকি​গোবিন্দ দেবের সাথে থাকা মামাতো ভাই লিটন দেব চিৎকার শুরু করলে এবং আশপাশের লোকজন উদ্ধারের জন্য ছুটে আসতে থাকলে, হামলাকারীরা গোবিন্দ দেবের শার্টের পকেটে থাকা দোকানের নগদ ৫,০০০ টাকা এবং ২,০০০ টাকা মূল্যের একটি বাটন মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।
​লোকজনের উপস্থিতি টের পেয়ে বিবাদীরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, “আজ তোকে হত্যা করতে পারলাম না, সুযোগ বুঝে অন্য দিন তোকে খুন করে লাশ গুম করে ফেলব।”
​বর্তমান পরিস্থিতি
​পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় আহত সাংবাদিক গোবিন্দ দেবকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই বর্বরোচিত হামলার ঘটনায় সাংবাদিক গোবিন্দ দেব ও তাঁর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)- শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
​এদিকে পেশাদার একজন সাংবাদিকের ওপর এমন কাপুরুষোচিত হামলা ও প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জগন্নাথপুরের কর্মরত সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তাঁরা অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code