শিরোনাম
জান্নাতের নেয়ামত ও তার বর্ণনা! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন একজন প্রধানমন্ত্রীর ডজনখানেক উপদেষ্টা থাকে, শতাধিক লোক নিয়োগ থাকে, হ‍্যা – না বলার জন্য… রাষ্ট্রচিন্তক প্রভাবশালী কলামিস্ট,অথই নূরুল আমিনের ৫২ দফা বাস্তবায়ন হলে সমগ্র জাতির স্বপ্ন পূরণ হবে গোল্ডেন বল জয়ে রদ্রি, গোল-অ্যাসিস্ট ছাড়াই কেন বিশ্বকাপের সেরা? ​বানারীপাড়ায় যুবদল নেতাদের ওপর হামলা, হাসপাতালে ভর্তি মৌলভীবাজার হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে যৌথ বাহিনী জগন্নাথপুরে আইএফআইসি ব্যাংকের ‘সমৃদ্ধি নারী উদ্যোক্তা কর্মশালা’ অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে প্রেস ক্লাবে সমাবেশ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে চোরচক্রের আস্তানা উন্মোচন: দেড় লাখ টাকার চোরাই মোটর ও নৌকাসহ গ্রেফতার-৪

সিলেট নিউজ ডেস্ক / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

Manual6 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual5 Ad Code

সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক ও পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ থানা এলাকায় ক্রাশারমিল ও বালুর স্টকের মূল্যবান যন্ত্রপাতি চুরির দীর্ঘদিনের মূল হোতাদের গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে ছাতক নৌ পুলিশের এক বিশেষ অভিযানে দেড় লক্ষ টাকা মূল্যের ০৬টি চোরাই মোটর এবং চুরির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ১৩ জুলাই ২০২৬ তারিখ রাতে কোম্পানীগঞ্জ থানাধীন ইছাকলস পূর্বপাড়া গ্রামের কাটাগাং নদীর তীরে অবস্থিত বশির কোম্পানির বালুর স্টক থেকে এই মূল্যবান মোটরগুলো চুরি হয়। পরবর্তীতে ১৯ জুলাই ২০২৬ তারিখ রাত অনুমান ১০:৩০ ঘটিকায় চোরাই মালামালগুলো বিক্রির উদ্দেশ্যে ছাতক থানার রেলওয়ে কলোনীস্থ সুরমা নদীর তীরে নিয়ে আসা হয়।গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে রাত ১১:১৫ ঘটিকায় রেলওয়ে কলোনীস্থ সুরমা নদীর তীরে আসামি রমজান আলীর ভাঙ্গারীর দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাই মোটর ও নৌকাসহ ৪ আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।আটককৃতরা হলেন:১. তোফাজ্জল হক (২২), পিতা- নিজাম উদ্দিন২. জুবের মিয়া (২৩), পিতা- মৃত আনিছুর রহমান৩. আবু বক্কর (২২), পিতা- মৃত দুদু মিয়া (সর্বসাং- গনেশপুর ছড়ারপাড়)৪. রমজান মিয়া (৪০), পিতা- মৃত আমির মিয়া (সাং- বাগবাড়ি, থানা- ছাতক)।পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে ছাতক ও কোম্পানীগঞ্জ থানা এলাকার সুরমা ও পিয়াইন নদীর উভয়পাড়ে অবস্থিত বিভিন্ন ব্যবসায়ীদের ক্রাশারমিল এবং বালুর স্টক থেকে মোটর, কনভেয়ার বেল্ট, ট্রান্সফরমারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল। এই চোরচক্রের গ্রেফতারের ফলে স্থানীয় ক্রাশারমিল ও বালু ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।উক্ত চুরির ঘটনায় জড়িত ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code