শিরোনাম
দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ ছাত্র আবিদ হাসানকে খুঁজে পেল পরিবার আস্থার প্রতিষ্ঠান মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় নতুন অধ্যায় বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ 

সিলেট নিউজ ডেস্ক / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

Manual4 Ad Code

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

Manual7 Ad Code

বরিশালের বানারীপাড়ায় ঘর নির্মাণকে কেন্দ্র করে ১ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদা না পেয়ে হামলা চালিয়ে একই পরিবারের সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তাছলিমা (২৬) বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ০১ নং বিশারকান্তি ইউনিয়নের উমরেরপাড় গ্রামের তোফায়েল হোসেনের পরিবারের সাথে প্রতিবেশী মাসুদ রানা ওরফে আতিকুল (৩৫) ও জাহিদুল ইসলাম (৩৩)-এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। প্রায় দেড় মাস আগে তোফায়েল হোসেন নিজ জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা ১,০০,০০০ (এক লাখ) টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তোফায়েল হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
​পরবর্তীতে গত ২২ জুলাই ২০২৬ তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকায় উমরেরপাড়ে তোফায়েল হোসেনের বসতবাড়ির সামনের রাস্তায় অভিযুক্তরা রড, দা ও রামদা নিয়ে তোফায়েল হোসেন ও তার ছেলে রায়হান হোসেনের ওপর চড়াও হয় এবং পুনরায় চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজী না হওয়ায় তারা তোফায়েল হোসেনকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে কোপ মারে। হাত দিয়ে প্রতিহত করতে গেলে তোফায়েল হোসেনের দুই হাতের কনুই কেটে রক্তাক্ত গুরুতর জখম হয়। এ সময় অন্য অভিযুক্তরা লোহার রড দিয়ে আঘাত করলে তোফায়েল হোসেনের হাতের আঙুল ভেঙে যায়। তোফায়েলকে বাঁচাতে এলে তার ছেলে রায়হান হোসেনকেও বেধড়ক মারধর ও নীলাফুলা জখম করা হয়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তোফায়েল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
​এ বিষয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code