জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সৈয়দ পুর শারপাড়া ইউনিয়নে নারাইনপুর গ্রাম জুম্মার নামাজের জন্য মজিদে যাওয়ার পথে গোলাগুলির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্যদিকে, এই সহিংসতায় গুরুতর আহত হেকিম মিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসায় রাখা হয়েছে।।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল আহাদ, রাসেল, মিয়া,জুবায়ের, ইমন মিয়ার নেতৃত্বে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে হেকিম মিয়া গুরুতরসহ ৫ জন আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মন্জুর কামালী বাদী হয়ে জগন্নাথপুর থানায় আব্দুল আহাদ কে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বাদী মন্জুর কামালী বলেন, পুলিশ এখন পর্যন্ত অবৈধ অস্ত্র ও আসামি গ্রেফতার করতে পারেন, আমার পুলিশ প্রশাসনের কাছে দাবি দ্রুত আসামি গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য।।
নারানপুর গ্রামের বাসিন্দারা জানান,দিন দুপুরে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে আসার পথে হঠাৎ করে গোলাগুলী শব্দ শুনে আমরা আতঙ্কে রয়েছি,।এটা নজিরবিহীন ঘটনা, প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি দ্রুত অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা হোক।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে। মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে। এলাকা শান্ত রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ যে সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে জুমার নামাজে বাড়ি থেকে শারপাড়ার নারায়ণপুর বাইতুআমান জামে মসজিদে যাওয়ার পথে,আব্দুল হেকিম ও মিফতা কে লক্ষ্য করে গুলি চুরেএতে দু’জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
আহতদের আশংকাজনক অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ ২১ আগষ্ট শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারাইনপুর চাল বন্দ এলাকায় এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধরা হলেন আবুল হেকিম (৬৫) ও মিফতা মিয়া (৩০)।আহতদের পরিবারের সদস্যরা জানান গুলিবিদ্ধ আবুল হেকিম ও মিফতা জুমার নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ তমজিদ উল্যার ছেলে আব্দুল আহাদ নেতৃত্বে , ইমন আহমদ, রাসেল মিয়া, জুবায়ের সিরাজ কামালীর নেতৃত্বে এলোপাতাড়ি ভাবে গুলি বর্ষণ শুরু করে এতে আবুল হেকিম ও মিফতা এই দুজন গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থল প্রদর্শন করে। ।