শিরোনাম
দেশের আইন পরিবর্তন করন, আদালত প্রাঙ্গন ঘুষ মুক্ত করন, মামলাজট কমানো খুবই জরুরি দরকার ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন অনলাইনে সংবাদ প্রকাশের পর নিখোঁজ ছাত্র আবিদ হাসানকে খুঁজে পেল পরিবার আস্থার প্রতিষ্ঠান মাহেরা এন্টারপ্রাইজের নতুন ঠিকানায় নতুন অধ্যায় বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত ৯৯ কোটি টাকার ৪ লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মিলন

সিলেট নিউজ ডেস্ক / ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code

জামরুল ইসলাম রেজা, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual1 Ad Code

সুনামগঞ্জের ছাতকে শিল্পনগরীর দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে বহুল প্রতীক্ষিত ৪ লেন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​গত রোববার বিকেল ৪টায় ছাতক ট্রাফিক পয়েন্ট এলাকায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ নির্মাণকাজের ফলক উন্মোচন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
​সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটি পরিচালনা করা হবে। গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার আঞ্চলিক সড়কের ১০ম থেকে ১৩তম কিলোমিটার (চেইনেজ: ৯.৩ কিমি থেকে ১৩ কিমি) পর্যন্ত অংশে মোট ৯৯ কোটি ২৭ লাখ ৬ হাজার ৭৯০ টাকা ব্যয়ে এই পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। আগামী ১৮ মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
​প্রকল্প পরিকল্পনা সূত্রে জানা গেছে, কেবল ৪ লেন সড়ক নির্মাণই নয়, পথচারী ও যানবাহনের নিরাপদ চলাচলের জন্য এতে যুক্ত করা হচ্ছে আধুনিক সব সুবিধা। প্রকল্পের আওতায় থাকবে সড়কের মাঝখানে ডিভাইডার (বিভাজক), বাস থামার নির্ধারিত স্থান (বাস পে), গুরুত্বপূর্ণ সংযোগস্থল উন্নয়ন, ফুটপাতসহ নালা নির্মাণ, মাটির কাজ, কংক্রিটের ঢাল সংরক্ষণ, সড়ক নির্দেশক ও সংকেত স্থাপন এবং আধুনিক রোড মার্কিং।
​স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, সড়কটি বাস্তবায়িত হলে ছাতক শহরের দীর্ঘদিনের যানজট নিরসনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিল্পাঞ্চলের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সাথে পার্শ্ববর্তী দোয়ারাবাজার উপজেলার সাথেও সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনিক ও প্রযুক্তিগত কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, ছাতক সড়ক উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহাদাত হোসেন, উপসহকারী প্রকৌশলী জুনাইদ মিয়া এবং ছাতক থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
​রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বাবুল ও মোহাম্মদ লায়েক শাহ্, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code