শিরোনাম
মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন 
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেট নিউজ ডেস্ক / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code

শেখ ফিরোজ আহমেদ
সিনিয়র রিপোর্টার:

Manual1 Ad Code

চাঁদপুরের কচুয়া উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. নাছির আহমেদ গাজীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে।

Manual3 Ad Code

এর প্রতিবাদে রোববার সকাল থেকে বিদ্যালয়ের সব ধরনের শ্রেণি কার্যক্রম বর্জন করে অভিযুক্ত শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা দারাশাহী-তুলপাই বাজারসহ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা বিদ্যালয়ের মাঠে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ ও মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— শিক্ষকের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ দ্রুত তদন্তে কমিটি গঠন, অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে শাস্তির আওতায় আনা এবং তদন্ত চলাকালে বা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষক মো. নাছির আহমেদ গাজীকে সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখা।

দশম শ্রেণির শিক্ষার্থী রাহাত পাটোয়ারি ও মেহেদি হাসান বলেন, “শিক্ষার্থীরা সব ধরনের যৌন সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে। এর আগেও আমরা কয়েকবার প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানিয়েছি। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন করছি।”

সপ্তম শ্রেণির শিক্ষার্থী হালিমা আক্তার ও রাখি রাণী অভিযোগ করে বলেন, “অভিযুক্ত শিক্ষক নাছির আহমেদ গাজী আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। আমরা তার পদত্যাগসহ শাস্তি দাবি করছি।”

বিদ্যালয়ের দাতা সদস্য জুয়েল পাটোয়ারি বলেন, “বিগত দিনেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি। কয়েকবার শালিস করে তাকে সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি সংশোধন হননি।”

বিদ্যালয়ের অভিভাবক মো. জাকির হোসেন অভিযোগ করে বলেন, “আমার ভাতিজির সঙ্গে ওই শিক্ষক খারাপ আচরণ করার পর তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমাকে কেউ কিছু করতে পারবে না।’”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন, “গত বৃহস্পতিবার কয়েকজন শিক্ষার্থী আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে। আজ হঠাৎ করে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল শুরু করে। বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করব।”

Manual2 Ad Code

এ বিষয়ে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশরাফ খান বলেন, “শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জনের বিষয়টি শুনে বিদ্যালয়ে গিয়েছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের ক্লাসে ফিরিয়ে এনেছি। তদন্ত সাপেক্ষে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত শিক্ষক মো. নাছির আহমেদ গাজীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আগেও ষড়যন্ত্র করেছে কুচক্রী হমল টাকার জন্য এ-সব করে টাকা দিলে সব ঠিক হয়ে যাবে
আমি প্রশিক্ষণ আছি স্কুলে আসলে সব ঠিক হয়ে যাবে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code