শিরোনাম
এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল কেন মহসিন তালুকদারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান পাইকুরাটির একাংশের ভোটার? দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে: তাড়াইলে ইউএনও তানজিলা আখতার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা

সিলেট নিউজ ডেস্ক / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
‘নতুন চিন্তা, নতুন সৃষ্টি, বিজ্ঞানই আমাদের আসল শক্তি’এই প্রতিপাদ্য যেন বাস্তব রূপ পেল শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের মাঠে। শিক্ষার্থীদের কৌতূহল, সৃজনশীলতা আর উদ্ভাবনী ভাবনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। নানা বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর মডেল নিয়ে বসে ৫৮টি স্টল। প্রতিটি স্টলেই ছিল নতুন কিছু করার চেষ্টা, ভবিষ্যৎকে বদলে দেওয়ার স্বপ্ন।শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১০টায় বিদ্যালয় মাঠে ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরএনডিএম সিস্টার সংগীতা গমেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন।শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প, মডেল ও উদ্ভাবনী প্রদর্শনী সম্পর্কে খোঁজ নেন।শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা
সহকারী শিক্ষক কাজলী গোস্বামী ও সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখে না; বরং তাদের চিন্তা, অনুসন্ধান, সমস্যা সমাধান ও নতুন কিছু উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তোলে।শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা
বিজ্ঞান মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, শ্রীমঙ্গল নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, সেন্ট মার্থাস কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আরএনডিএম সিস্টার সুপ্রীতি কস্তা, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জনক দেববর্মা ও আইভি জেনিফার রায়।
মেলার বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লোকমান হোসেন ও হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজ এ শিক্ষক মিন্টু পাল।
মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ৫৮টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প, উদ্ভাবনী ধারণা ও ব্যবহারিক মডেল প্রদর্শন করে। নিজেদের তৈরি প্রকল্পের কার্যকারিতা ও বৈশিষ্ট্য অতিথি ও দর্শনার্থীদের সামনে তুলে ধরে তারা।
শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা আরও বিকশিত হবে এবং তাদের মধ্য থেকেই একদিন উঠে আসবে নতুন নতুন উদ্ভাবক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code