শিরোনাম
সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার

Coder Boss / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার, সিলেট:

Manual3 Ad Code

সিলেট নগরের বিমানবন্দর থানাধীন খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, শর্টগানের গুলি, বিস্ফোরক দ্রব্য ও পুলিশের লুণ্ঠিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। রোববার (২৫ অক্টোবর) রাতের অভিযানে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

 

এসআরবি-৯, সিলেটের সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

Manual2 Ad Code

 

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ অক্টোবর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে এসআরবি-৯ জানতে পারে, সিলেটের বিমানবন্দর থানাধীন খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও এলাকার একটি জঙ্গলে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।

 

Manual1 Ad Code

এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে এসআরবির আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে জঙ্গলে পড়ে থাকা একটি পলিথিনের শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার পাইপগান (মেড ইন ইউএসএ), চারটি পাওয়ার জেল, চারটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ, শর্টগানের চারটি তাজা কার্তুজ এবং পুলিশের লুণ্ঠিত একটি অবিস্ফোরিত (তাজা) সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

 

উদ্ধার করা এসব অস্ত্র ও বিস্ফোরকসামগ্রীর সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Manual6 Ad Code

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা আলামত সাধারণ ডায়েরির (জিডি) মূলে সিলেটের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code