শিরোনাম
ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা

সিলেট নিউজ ডেস্ক / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

Manual4 Ad Code

শেরপুর প্রতিনিধি :
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপক, জনপ্রিয় ফুটবল কনটেন্ট ক্রিয়েটর এবং সম্প্রতি ব্যালন ডি’অর অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী উপস্থাপক ফুয়াদ আব্দুল আজিজকে সংবর্ধনা প্রদান করেছে মৌলভীবাজারের গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়।ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফুয়াদ আব্দুল আজিজ বিদ্যালয়ে উপস্থিত হলে শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সংশ্লিষ্টরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার মাধ্যমে তাকে স্বাগত জানান।
ফুয়াদ আব্দুল আজিজের এই অর্জন ও সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাংলাদেশের পরিচিতি তুলে ধরতে তার ভূমিকা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস বলে মনে করেন উপস্থিত ব্যক্তিরা।ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ, মৌলভীবাজার ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী আবেদ, সমাজসেবী বদরুল ইসলাম রিপন, ইসমাম কোরেশি আকিব এবং সাংবাদিক রিপন মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফুয়াদ আব্দুল আজিজ তার মেধা, দক্ষতা, পরিশ্রম ও উপস্থাপনার মাধ্যমে দেশের ফুটবল অঙ্গনে একটি পরিচিত অবস্থান তৈরি করেছেন। আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল আয়োজনে তার অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। তার এই সাফল্য নতুন প্রজন্মকে নিজেদের প্রতিভা বিকাশে উৎসাহিত করবে।ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা
তারা আরও বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে নিজ যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি অর্জন করা নিঃসন্দেহে প্রশংসনীয়। তরুণদের উচিত পড়াশোনার পাশাপাশি নিজেদের আগ্রহ ও প্রতিভার জায়গায় মনোযোগী হওয়া এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা।
পরে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ফুয়াদ আব্দুল আজিজের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা তাকে অভিনন্দন জানান এবং তার আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, ফুটবলবিষয়ক উপস্থাপনা ও কনটেন্ট তৈরির মাধ্যমে ফুয়াদ আব্দুল আজিজ তরুণ ফুটবলপ্রেমীদের কাছে পরিচিতি লাভ করেছেন। তার এই অর্জন স্থানীয় শিক্ষার্থী ও তরুণ সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code