শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা শ্যামনগরে উপকূল টেঁকসই বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন।

Coder Boss / ৭৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

Manual1 Ad Code

শেখ আবু মুসা সাতক্ষীরা জেলা প্রতিনিধি ;

সাতক্ষীরার দক্ষিণ উপকূলের দশটি পোল্ডারের প্রায় ৮০০ কিলোমিটার বেড়ি বাঁধ বারবার দুর্যোগে ভাঙ্গছে।
আইলা সিডর ও আম্পানে ক্ষয়ক্ষতি অনেক বেশি উল্লেখ করে রবিবার সাতক্ষীরার বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীতে এক মানববন্ধনে বক্তারা টেকসই বাঁধ নির্মানের ওপর গুরত্ব দিয়েছেন। তারা বলেন বারবার ক্ষতির পর সরকার যে সংস্থার কাজ করে আসছে তা টিকছে না। এজন্য স্থায়ী টেকসই বাঁধ নির্মান না হলে দেশের দক্ষিণ উপকূল বিলীন হয়ে যাবার আশংকা রয়েছে।
রবিবার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর
উপজেলার নীলডুমুর বেড়ি বাঁধ ভাঙ্গন পয়েন্ট খোলপেটুয়া নদীতে আয়োজন করা হয় এই মানববন্ধনর। এতে অংশ নেয় নৌকা ও ট্রলার ভর্তি গ্রামবাসী।

Manual2 Ad Code

জেলা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান খালেদা আইউব ডলি, জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিম, পরিবেশবিদ অধ্যক্ষ আশেক ই এলাহি, নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, বেসরকারি সংস্থা লীডার্সও নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল প্রমূখ।

Manual1 Ad Code

পরে এক সংবাদ সম্মেলনে বাঁধ নির্মান স্থানীয় সরকারকে সম্পক্তকরণ, অবিলম্বে টেকসই বাঁধ নির্মান এবং উপকূল সুপেয় পানির ব্যবস্থা সহ তিন দফা দাবি তুলে ধরা হয়।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code