শিরোনাম
পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে আগুনে পুড়ে নারীর মৃত্যু, আটক স্বামী।

Coder Boss / ৬২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

Manual2 Ad Code

 

আনিসুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আগুনে পুড়ে মাছুমা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। কেরোসিন অথবা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। মৃতের স্বামী আল আমিনকে (৩৫) আটক করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাছুমা। একইদিন রাতে আল আমিনকে আটক করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামের জমসেদ মিয়ার ছেলে।

Manual6 Ad Code

মাছুমা ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিউড়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। প্রায় ১২ বছর পূর্বে আল আমিনের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে ৩ সন্তানের জনক-জননী তারা। কিছুদিন পূর্বে আল-আমিন দ্বিতীয় বিয়ে করেন।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত শনিবার স্বামীর বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় মাছুমাকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু ঘটে।

Manual8 Ad Code

তিনি বলেন, মাছুমার পিত্রালয়ের লোকজন পুলিশকে জানিয়েছে তাকে পেট্রোল অথবা কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে স্বামীর বাড়ির লোকজন জানিয়েছেন, রান্না করার সময় আগুন লেগে মারা গেছেন মাছুমা।

Manual6 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর জানান, আটকের পর আল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করে যাচ্ছে পুলিশ।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code