শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বজ্রপাতে কলারোয়ায় এক স্কুল ছাত্রের মৃত্যু।

Coder Boss / ৮৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

Manual1 Ad Code

শেখ আবু মুছা সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে সজিব হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সজিব হোসেন উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড দলুইপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

Manual8 Ad Code

নানার বাড়ি পার্শ্ববর্তী কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া বেড়াতে গিয়েছিলো নিহত সজিব।

বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব শেখ মুনীর-উল-গীয়াস।
ওসি জানান, ‘সজিব হোসেন খোরদো হাইস্কুলের ৯ম শ্রেনির ছাত্র।

Manual2 Ad Code

সে তার নানা পানিকাউরিয়া গ্রামের সোলায়মান গাজীর বাড়ীতে বেড়াতে যায়। শুক্রবার সকালে মাছ ধরাতে গিয়ে বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়।’

Manual4 Ad Code

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম জানান, ‘বজ্রপাতের ঘটনায় আহত সজিবকে সাথে সাথে কলারোয়া সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

দলুইপুর গ্রামের স্কুল শিক্ষক আহাদ আলী জানান, ‘সজীব তার নানাবাড়ি বেড়াতে যায়। সেখানে শুক্রবার সকাল ৯টার দিকে মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আহত হলে সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সজীবের এমন মৃত্যুতে নানাবাড়িসহ দেয়াড়া ও দলুইপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code