শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় র‍্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

Coder Boss / ৬৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

Manual5 Ad Code

শেখ আবু মুছা সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ-

Manual4 Ad Code

সাতক্ষীরার দুটি সীমান্তে র‍্যাবের পৃথক অভিযানে ১৬০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে দেবহাটা উপজেলার কামটা ও সদর উপজেলার কাথন্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের রিয়াজুল ইসলাম সরদারের ছেলে রুহুল কুদ্দুস সরদার(৩২), সদর উপজেলার আলীপুর গ্রামের নিজাম উদ্দীন সরদারের ছেলে ফারুক হোসেন সরদার(৪৫), ও সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামের মৃত কেরামত আলী সরদারের ছেলে মফিজুল ইসলাম সরদার (২৬)।

র‍্যাব জানায়, দেবহাটা উপজেলার কামটা পল্লী বিদ্যুৎ সমিতি ১৩/১১ কেভি উপকেন্দ্র এর সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তি র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদের নেতৃত্ব একটি আভিযানিক দল ভোররাতে সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে থেকে মাদক ব্যবসায়ী রুহুল কুদ্দুস ও ফরুক হোসেনকে ১০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

Manual2 Ad Code

এদিকে, অপরএক অভিযানে সদর উপজেলার কাথন্ডা গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code